কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) লালিত-পালিত হয়েছেন দুনিয়ার সকল যুগের শ্রেষ্ঠ শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। পৃথিবীর শ্রেষ্ঠ গৃহে। হযরত ইবনে বুরাইদা বলেনঃ একদিন একজন লোক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) কে গালমন্দ করলো। তিনি লোকটির আচরণে ব্যথা পেলেও ধের্ধের পরিচয় দিলেন। ঠাণ্ডা মাথায় লোকটিকে বললেনঃ দেখ! তুমি আমাকে যাচ্ছেতাই বললে, গালমন্দ করলে, অথচ তুমি হয়তো জাননা, আল্লাহ্ তায়ালা আমাকে বেশ কিছু বিশেষ সুন্দর চরিত্র দান করেছেন। তুমি কান খুলে শুনে রাখ! আমি যখন কুরআনের কোন আয়াত শিখি, তখন আমার মত এই বিষয়টি জানতো, তাহলে কতইনা ভালো হতো। আমি যখন মুসলিম শাসকদের কথা শুনি যে, তারা ইনসাফের ভিত্তিতে দেশ শাসন করছেন, তখন আমি আনন্দে আপ্লুত হই, অথচ হয়তো কখনোই আমি তাদের কাছে বিচারপ্রার্থী হবো না। আমি যখন শুনতে পাই যে কোন মুসলিম দেশে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে, তখন আমি উল্লাসে ফেটে পড়ি, অথচ সেই ভুখণ্ড থেকে কোন কিছুই আমার চাওয়ার নেই, পাওয়ার নেই। এই ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের চরিত্র তিনি গালমন্দের উত্তর দিতেন ধের্ধ ও সহনশীলতা দ্বারা , মুখতার জবাব দিতেন জ্ঞানের গভীর বাণী নিংড়িয়ে। মানুষের গোচরে আর অগোচরে তার এই একই নীতি অনড় থাকতো। মাইমুন বিন মিহরাণ বলেনঃ আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) কে বলতে শুনেছি, তিনি বলেনঃ আমি কোন মুসলমান ভাইয়ের অসংলগ্ন আচরণকে তিন ভাবে মূল্যায়ন করি।। 47 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।