কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) হযরত আবু রাফে (রাযিঃ) ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাধিঃ) তাঁর কাছ থেকে অনেক বিষয়ে ইলম অর্জন করেছেন। হযরত আবু রাফে (রাধিঃ) -এর কাছে কিছু খাতা পত্র ছিল, যেগুলোতে তিনি রাসূলের কাজ-কর্ম, কথা-বার্তা ও আচার-আচরণ লিখে রাখতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, তাই তিনি লিখে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তিনি তাও লিখে রাখতেন। আকাংখা ও প্রবল প্রয়াস লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযি3) মুগ্ধ হোন। তিনি বলেনঃ আমরা যে সুযোগ পেয়েছি (দীর্ঘ সময় রাসূলের সাহচর্য) এই বালকটি যদি তা পেতো, তাহলে কোন বিষয়েই আমরা তার সমান হতে পারতাম না। 44 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।