হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) বলেনঃ আমি যখন শোনতাম, লোকটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদীস শুনেছেন, তখন আমি সাথে সাথে দৌঁড়ে যেতাম তার কাছে। গিয়ে দেখতাম তিনি শুয়ে আছেন। আমি তখন তার হাওয়া তপ্ত বালুকনাগুলোকে উড়িয়ে এনে আমার উপর ফেলতো। লোকটি জাগ্রত হওয়া পর্যন্ত মরুর লু-হাওয়া আমাকে নিয়ে এভাবেই খেলা করতো। লোকটি যখন। জাগ্রত হয়ে আমাকে দেখতেন, তখন বলতেনঃ হে রাসূলের। চাচাতো ভাই! কি হয়েছে তোমার ? এভাবে পড়ে আছ কেন ? আমি বলতাম ও শুনেছি আপনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদীস শুনেছেন। তাই হাদীসটি আপনার কাছ থেকে শুনতে এসেছি। লোকটি বলতেনঃ তুমি যদি আমাকে ডেকে পাঠাতে, তাহলে আমিই তো তোমার নিকট যেতাম। তখন আমি লোকটিকে বলতাম, আমিই আপনার কাছে আসার অধীক উপযুক্ত। আসলে তিনি আমাকে সর্বক্ষণ রাসুলের দরবারে দেখতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সম্পর্কটি জানতেন, তাই তার এই অভিব্যক্তি হযরত আব্দুলাহ ইবনে আব্বাস (রাযিঃ) ইলমের অন্বেসায় কোনরূপ অহংকার করতেন না, দেমাগ দেখাতেন না, ছোট-বড়, আযাদ-গোলাম যার কাছে ইলমের একটি ফোটা, জ্ঞানের একটি কনার সন্ধান পেতেন, তার কাছ থেকে তাই চেয়ে নিতেন ভিখারীর মত। 43 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।