হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) যেদিন থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) ইলম এবং উলামাদের মান-মর্যাদা বুঝতে শিখলেন, সেদিন থেকেই তিনি আবার সেই পুরাতন পথে চলতে লাগলেন, যে পথ তিনি আশৈশব নিজের জন্য বেছে নিয়েছিলেন। ইলম আহরণের সেই সুউচ্চ রাজপথ। প্রবীন সাহাবীদের কাছ থেকে যা কিছু শিখেন তা হারিয়ে যাওয়ার ভয় তাকে তাড়া করে ফিরছিলো। তাই তিনি সে সব ইলমকে লিখনীর বন্ধনে বন্দী করে রাখতে চাইলেন। এজন্য তাকে লিখা শিখতে হবে। তাই তিনি লিখতে এবং পড়তে শিখলেন সর্ব প্রথম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) বলেনঃ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হলো, তখন আমি একজন আনসারীকে বললাম, চলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছ থেকে ইলম শিক্ষা করি । এখন তো তাঁদের সংখ্যা অনেক। এক সময় তাদের সংখ্যা নির্ঘাত কমে যাবে। লোকটি এমন আশ্চর্য হলো, চোখ কপালে তুলে বললোঃ হায় আশ্চর্য! ইবনে আব্বাস! খোদার কসম করে বলি, তুমি কি মনে কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সাহাবী আসবে? একথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) লোকটির আশা ছেড়ে দিলেন। লেগে গেলেন ইলমের গবেষনায়। ইলমের অনুসন্ধানে সাহাবাদের পিছনে পিছনে ঘুরতে লাগলেন। যদি ইলমের একটি টুকরো পেয়ে যান তবে সাথে সাথে কুড়িয়ে তুলে নেবেন নিজের থলিতে। নিজের জ্ঞানের সংগ্রহকে করবেন আরো সমৃদ্ধ, আরও পূর্ণ, এই আশায়। 42 [0০901 0198160 10: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।