কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শ্রেষ্ঠ বন্ধুর ডাকে সাড়া দিলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন পরপাড়ে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের (রাযিঃ) জ্ঞানের ভাণ্ডার এখনো পূর্ণ হয়নি। তার জ্ঞানের বৃক্ষ এখনও নিজের কাণ্ডের উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়নি। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাধিঃ) খুব দুঃখ পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে তিনি কাঁদলেন, দু'চোখের তপ্ত আঁসুতে তার বুক ভেসে গেলো। কিন্তু কেদে আর কি হবে ? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আর পাওয়া যাবে না। তাহলে কি হবে ইবনে আব্বাসের ? সে যে ইলমকে ভালোবেসে ফেলেছে। ইলমের প্রতি সে অনুরক্ত হয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইলম আহরণ করে করে অভ্যস্ত হয়ে পড়েছে। এখন সে কোন পথ ধরবে ? সে কি ইলম আহরণের পথ ছেড়ে হাত পা গুটিয়ে বসে থাকবে ? নাকি নবউদ্যমে শুরু করবে ইলম ও প্রজ্ঞা সঞ্চয়ের পুরাতন পথে নতুন যাত্রা পূর্ণ করতে তার পথচলা ? কী করবে সে? এ] [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।