হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) হযরত উমর (রাধিঃ) বললেনঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস! খোদার কসম করে বলছি, এই সুরা সম্পর্কে তুমি যা বলেছ আমিও তাই জানি। এছাড়া অন্য কিছু আমার জানা নেই। তবে এ কথা সত্য যে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়সের স্বল্পতা (বড় বড় প্রধান সাহাবীদের সামনে) তার কণ্ঠকে অবনমিত করে রাখতো। হযরত উমর ইবনুল খাত্তাব (রাধিঃ) বয়সে নবীন আর ইলমের ময়দানে অভিজ্ঞ এই সিংহশাবককে হাত ধরে-ধরে টেনে নিয়ে যেতেন বড়দের মজলিসে। একদিন হযরত উমর (রাধিঃ) সাহাবাদের এক মজলিসে বসলেন। সকলে মিলে লাইলাতুল কদর নিয়ে আলোচনা জুড়ে দিলেন। একজন সাহাবী বিষয়টির উপর আলোকপাত করলেন। নিজের মতামত তুলে ধরলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) ও বসে ছিলেন মজলিসের এক কোনায়। প্রবীন সাহাবাদের উপস্থিতিতে কিছুই বলছেন না তিনি। একেবারে চুপচাপ বসে আছেন। হযরত উমর (রাধিঃ) বললেনঃ কি হলো আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস? তুমি দেখছি একেবারে নিশ্রুপ বসে আছ, কিছুই বলছো না যে? কথা বল! আর শোন! বয়সের সল্পতা যেন তোমাকে কিছুতেই কুগ্ঠিত না করে। আলোচনা শুরু করলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ)। তিনি বললেনঃ হে আমীরুল মুমিনীন! আল্লাহ বেজোড় দিনগুলোকে সাত দিনে আবর্তিত করছেন। আর সাতটি বস্তর মাঝে 39 [0০901 0198160 1১: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।