হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) (রাধিঃ) যখন তারুন্যের আঙ্গিনায় পা রাখলেন তখন ইলমের এক নুরাণী ধারা যেন তার মাঝে এসে মিশে গেলো। ইলম ও প্রজ্ঞার এক বর্ণীল ঝর্ণায় তিনি অবগাহন করলেন। তার এই জ্ঞান-ভাগ্ডারের খোঁজ পেলেন হযরত উমর (রাযিঃ)। তাঁর জ্ঞানের গভীরতা দেখে মুগ্ধ হলেন তিনি। তাই তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)কে নিয়ে প্রবীন সাহাবীদের মজলিসে প্রবেশ করতেন। নিজের মজলিসেও পাশে পাশে রাখতেন হযরত ইবনে আব্বাস (রাধিঃ)কে। সফরে বের হলেও হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস (রাযিঃ)কে তার সাথে রাখতেন। এ বিষয়টি সাহাবায়ে কেরামের দৃষ্টিতে অস্বাভাবিক মনে হলো। প্রবীন সাহাবীদের এক মজলিসে হযরত উমর (রাধিঃ) এর সাথে হাজির হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। উপস্থিত প্রবীণ ইঙ্গিত করে বললেনঃ আমাদের ছেলের বয়সী এই বালকটি কেন আমাদের মজলিসে এসেছে? হযরত উমর (রাধিঃ) বললেনঃ তার জ্ঞান-গরিমা আর মান- মর্যাদার কথাতো আপনাদের অজানা থাকার কথা নয়! এক দিনের একটি ঘটনা। হযরত উমর (রাধিঃ) সাহাবীদের মাঝে যারা বিজ্ঞ আলেম ও ফকীহ্‌ তাদের দাওয়াত করলেন। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস (রাধিঃ) কেও তিনি তাদের মজলিসে ডেকে পাঠালেন। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস নিজেই বলেনঃ হযরত উমর (রাধিঃ) সেদিনের মজলিসে 37 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।