হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক বসে আছে। এ লোকটি থাকার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লারেম সাথে কথা বলতে পারলেন না। ফিরে এলেন তিনি, এসে হযরত আব্বাস (রাধিঃ) কে জানালেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন লোক বসে আছেন, তাই রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারিনি। রাসূলের সাথে কথা না বলেই ফিরে এসেছি। রাসূলের সাথে যখন হযরত আব্বাস (রাধিঃ) এর সাক্ষাত হলো, তখন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেনঃ হে আল্লাহর রাসূল! আমি তো আপনার কাছে আব্দুল্লাহকে পাঠিয়েছিলাম সে আপনার কাছে একজন লোককে বসা দেখে ফিরে এসেছে। সে আপনার সাথে কোন কথাই বলতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ চাচাজান আপনি কি জানেন এঁ লোকটি কে ছিল? আব্বাস (রাধিঃ) বললেনঃ না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তিনি হচ্ছেন জিবরাঈল আলাইহিস সালাম। আর শুনুন! আপনার এই ছেলে দুষ্টিহীন হওয়ার পুর্বে মৃত্যু বরণ করবেনা, আর আল্লাহর পক্ষ থেকে। তাকে প্রচুর জ্ঞান দান করা হবে। পরবর্তিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যত্বাণীই সত্যে পরিণত হয়েছিল। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস (রাযিঃ) উম্মতের মাঝে ছিলেন এক মহাজ্ঞানী। আর দৃষ্টিশক্তি ফুরিয়ে যাওয়ার পরই তিনি মৃত্যু বরণ করেন। 35 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।