কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) বাবার দিকে মোটেই খেয়াল করলেন না। ফলে বাবা সেখান থেকে বেরিয়ে গেলেন, আমিও বাবার সাথে বেরিয়ে গেলাম। বাবা আমাকে বললেন ? দেখলেতো তোমার চাচাতো ভাইয়ের কাগণ্ডটা। কিভাবে সে আমাকে উপেক্ষা করলো। অবহেলা করলো। মুখ ফিরিয়ে রাখলো অন্য দিকে। তখন আমি বললামঃ বাবা! তিনিতো অন্য একজন লোকের সাথে বসে-বসে নিচু স্বরে কথা বলছিলেন। বাবা বললেন ও তাঁর কাছে কি কেউ ছিল? বাবার কে বিস্ময়ের সুর।। আমি বললামঃ জী, ছিল! বাবা আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন এবং বললেনঃ হে আল্লাহর রাসূল! এই মুহুর্তে আপনার কাছে কি কেউ ছিল ? আব্দুল্লাহ যে আমাকে বললোঃ আপনার কাছে নাকি একজন লোক ছিল, যার সাথে বসে বসে আপনি চুপি-চুপি কথা বলছিলেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আব্দুল্লাহ! তুমি কি তাঁকে দেখেছ? আমি বললামঃ জী, দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তিনি হচ্ছেন জিবরাঈল। আরেকবার হযরত আব্বাস (রাধিঃ) তার ছেলে আব্দুল্লাহকে কোন প্রয়োজনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাযিঃ) যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছলেন তখন 34 [0০901 0198160 10: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।