কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) (রাধিঃ)। পরম উৎসাহে ঝুঁকে পড়লেন রাসূলের দিকে। বললেনঃ হে রাসূল! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কেন আমি আপনার মধুমাখা বাণী থেকে মাহরুম হবো? বঞ্চিত হবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি আল্লাহর হকগুলো পরিপূর্ণভাবে আদায় কর। তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি আল্লাহর হকগুলো পরিপূর্ণ রূপে আদায় কর তাহলে তুমি আল্লাহ্কে তোমার সামনেই দেখতে পাবে। তুমি সুখের সময়ে আল্লাহকে মনে রেখো! তাহলে দুঃখের সময়ে তিনি তোমাকে মনে রাখবেন। যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে! আর যখন কোন বিষয়ে সহযোগিতা চাইবে তখন আল্লাহর কাছেই সহযোগিতা চাইবে। আর মনে রেখো! যদি সমগ্র মানবজাতি মিলে তোমার কোন উপকার করতে চায় তাহলে আল্লাহ্ যা লিখে রেখেছেন তাঁর অতিরিক্ত কোন উপকার তারা তোমার করতে পারবে না। আর যদি তারা সকলে মিলে তোমার কোন ক্ষতি করতে চায় তাহলে আল্লাহ যা লিখে রেখেছেন তার অতিরিক্ত কোন ক্ষতি তারা করতে পারবে ৷ লিখার পর কলম উঠিয়ে ফেলা হয়েছে পুষ্ঠাগুলোর কালি শুকিয়ে গেছে। 39 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।