কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভেতরটা প্রজ্ঞার আলোয় ভরে দিন! তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন! মাতৃগর্ভে থাকা অবস্থায় ও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) রাসূলের কাছে ছিলেন গুরুত্বপূর্ণ আশৈশব ইবনে আব্বাসের প্রতি রাসূলের একটা সুদুষ্টি সব সময়ই ছিল। তারুণ্য পদার্পণ পর্যন্ত তার প্রতি রাসূলের এই সুনজর ছিল অব্যাহত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে বলেনঃ হে আল্লাহ আপনি ওকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন! তাকে তত্রৃজ্ঞান দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেনঃ হে আল্লাহ আপনি ওকে জ্ঞান দিন এবং কুরআন ব্যাখ্যার ক্ষমতা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন ও হে আল্লাহ আপনি ওর মাঝে বরকত ঢেলে দিন, আর ওকে আপনার ভালো বান্দাদের সাথে মিশিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবনে আব্বাসের জন্য শুধু দুআ করতেন তা নয় বরং তিনি ইবনে আব্বাসের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতেন। তার শিক্ষা-দীক্ষা এবং তাকে উপদেশ ও নসীহত করার ব্যপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে খেয়াল রাখতেন যেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়তের আলোকে ইলমে ওহীর নূরে দেখতে পেতেন ইবনে আব্বাসের জ্ঞান গরিমার সেই শীর্ষ আসন যেখানে অচীরেই তিনি গিয়ে পৌছবেন। 30 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।