কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসও সে পথে চলেন রাসুলের পিছু পিছু। প্রজ্ঞা ও ইলমের অফুরাণ ঝর্না থেকে নিজের পানপাত্র পুরিয়ে নেওয়ার জন্য, তৃষ্কা মিটিয়ে নেওয়ার তীব্র আশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে অবস্থান করতেন, সাহাবীদের সাথে কথা বলতেন, হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাধিঃ) তখনই শুধু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন তা নয়, বরং ঘরে বাইরে সর্বত্র তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতেন। উম্মুল মুমিনীন মাইম়ুনাহ ছিলেন তার খালাম্মা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) তার ঘরেই নিজের প্রায় সবটুকু সময় কাটিয়ে দিতেন। খাওয়া দাওয়া করতেন সেখানে। ঘুমাতেনও সেখানেই। একদিন বাড়ী ফিরতে রাসুলের একটু দেরী হলো, রাতের বেলা বাড়ী ফিরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আব্দুল্লাহ তার খালাম্মার আদরের আঁচল তলে মাথা গুজে ঘুমিয়ে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ছেলেটি কি নামায আদায় করেছে? হযরত মাইমুনাহ (রাধিঃ) উত্তর দিলেনঃ জি হ্যা, সে তো এশার পরের নামাযগুলোও আদায় করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) শুধু মনের সান্তনা আর সময় কাটানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশে থাকতেন তা নয়, বরং তার এই সাহচর্য ছিল শিক্ষার ঠা [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।