কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) উম্মুল ফযলের একদিন প্রসব বেদনা শুরু হলো। তার ঘরে এলো সুসংবাদবাহী সোনার টুকরো ছেলেটি। উম্মুল ফযল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি মুহুর্তের জন্যও ভূলে যাননি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথামতো সেই সোনার টুকরো ছেলেটিকে একটুকরো কাপড়ে মুড়িয়ে নিয়ে সোজা চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুশি হলেন। তার নাম রাখলেন আব্দুল্লাহ। নিজের মুখে খেজুর চিবিয়ে নরম করে আব্দুল্লাহর মুখে তুলে দিলেন। একেই বলে তাহনীক'। “তাহনীক করা সুন্নাত। আজো আমরা এই সুন্নাত পালন করে থাকি। কোন আল্লাহ্ওয়ালা ব্যক্তির চিবানো খেজুর নবজাতকের মুখে পুরে দিই। এতে শিশুর জীবনে নেমে আসে বরকতের ধারা। এর পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ নাও ওকে নিয়ে যাও! দেখবে! বড় হয়ে সে হবে খুবই বিচক্ষণ ও বুদ্ধিমান। উম্মুল ফযল। ফিরে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দুধ পান করানোর কাজে লেগে গেলেন। ব্যস্ত হয়ে পড়লেন তার লালন পালনে। শত ব্যস্ততার মাঝেও তিনি মুসলমানদের অবস্থার খোঁজ খবর রাখতেন। বিশেষ করে হযরত খাদীজা (রাধিঃ) ও আবু তালেবের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কোন পর্যায়ে পৌঁছেছে, তার সর্বশেষ পরিস্থিতির খবরটি তিনি বরাবরই রাখতেন। এ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেরদের নির্যাতন আরো কঠোর হলো, হলো আরো নির্মম। হযরত আব্বাস (রাধিঃ) তখনও ইসলাম কবুল করেননি, এদিকে তার স্ত্রী উম্মুল ফযল একজন পাক্কা মুসলমান। আব্বাসের সত্রী হয়েও তিনি রাসুলের পক্ষে অবস্থান করছেন। আসলে আব্বাসের ঠা [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।