হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) কিছুই নিজের মুখে তুলতেন না। উম্মুল ফযলকে একটু আধটু দিয়ে তবেই মুখে তুলতেন, দিতেন অন্যদেরকেও। উম্মুল ফযল যখন অন্তসত্বা হলেন তখন আব্বাস (রাধিঃ) এলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেনঃ হে মুহাম্মদ! আমার মনে হয় উম্মুল ফযল সন্তান সম্ভবা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ? হয়তো আল্লাহ্‌ একটি পুত্রসন্তান দিয়ে আমাদের মুখ উজ্জল করবেন। দিন যায় মাস যায়! সন্তান প্রসবের মাসটি ঘনিয়ে আসে। নড়া চড়া আর চলাফেরা হয়ে ওঠে তার জন্য কষ্টকর। সারাদিন শুয়ে বসে সময় কাটে উম্মুল ফযলের। এমন সময় একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন তার বাড়িতে। চাচা আব্বাসের (রাযিঃ) বাড়িতে। মাঝে মধ্যে তিনি সেখানে গিয়ে দুপুরে বিশ্রাম নিতেন। এসে তাঁকে সালাম জানালেন, বললেন ? উম্মুল ফযল! উম্মুল ফযল বললেনঃ হে আল্লাহর রাসূল আমি হাজির। রাসূলের মুখে শুভসংবাদের বাণী। তিনি বললেনঃ আপনিতো এক পুত্রসন্তান ধারণ করেছেন! উম্মুল ফযলের কে বিস্ময়ের সুর! তিনি বললেনঃ হে আল্লাহর রাসুল! সেকি করে হয়!? করেছে, যেন মুসলিম মায়েরা সন্তান প্রসবও না করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে পাহাড়ের দুঢতা। তিনি বললেনঃ আমি যা বললাম তাই হবে ইনশাআল্লাহ। সে যখন জন্মগ্রহণ করবে তখন আপনি ওকে নিয়ে আমার কাছে চলে আসবেন। 2] [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।