হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) বাইরের কাউকে সেখানে প্রবেশও করতে দিল না।। এমনকি বাইর থেকে কাউকে তাদের সাথে যোগাযোগ পর্যন্ত করতে দিল না।। এই শাসরুদ্ধকর পরিবেশে এসে অবস্থান নিলেন উম্মুল ফযল তার স্বামী আব্বাসের সাথে | আব্বাস (রাধিঃ) তো বনী হাশেমের লোক তাই তিনি সেখানে থাকবেন এটা ছিল স্বাভাবিক, কিন্তু উম্মুল ফযল যখন বনী হাশেমের পাড়ায় প্রবেশ করেন তখন তিনি ছিলেন সন্তান সম্ভবা। গর্ভে সন্তান ধারণের অসহনীয় ধকল আর নিদারুণ কষ্ট নিয়ে কেন তিনি অবরুদ্ধ বনী হাশেম পাড়ায় এসে প্রবেশ করলেন? তিনিতো অন্য কোথাও থাকতে পারতেন। কিসের মোহ তাকে এখানে টেনে এনেছিল ? অন্য কিছু নয়, শুধু ঈমান। রাসুলের প্রতি এবং ওহীর যে অমুল্যসম্পদ রাসূল নিয়ে এসেছেন। সে সবের প্রতি তার হৃদয়ে ঈমানের যে দ্বীপ্ত শিখা জলজল করছিল সে আলোর টানেই তিনি এসেছিলেন অবরুদ্ধ হতে স্বেচ্ছায় সাগ্রহে। আর হযরত খাদীজা (রাধষিঃ) এর সাহচর্ধ তাকে উৎসাহ ও প্রেরণা যোগাতো, যার ফলে তিনি ভুলে যেতেন শত কষ্ট আর যাতনার কথা। ফলে তিনি অনায়াশে পেরিয়ে যেতেন বেদনার এ নীল সাগর। কোন কষ্টই আর তার কাছে কষ্টের থাকেনি। সকল বেদনাই যেন তখন হয়ে উঠেছিল মধুর। হযরত খাদীজাও কি এমন নিবেদিত প্রাণ সখীকে ভুলে যাবেন ? না কখনো নয়। তিনিও তার প্রতি নজর রাখতেন, আপ্রাণ চেষ্টা করতেন যেন শতকষ্টের মাঝেও নিজের সইকে একটু সহযোগীতা করা যায়। খাদীজার স্বজনরা কাফেরদের চোখের আড়ালে আবঢ়ালে যা কিছু খাদ্য দ্রব্য পাঠাতো, তা যত সামান্যই হোক না কেন তা। থেকে তিনি উম্মুল ফযলকে অবশ্যই কিছু দিতেন। না দিয়ে 20 [0০901 0198160 1: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।