হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.)
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কিশোর সাহাবী-১ || হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) বেড়েই চললো। এমনকি এক পর্যায়ে মক্কার কাফেররা একটি চুক্তি সম্পাদন করলো, সেই চুক্তিতে তারা এই ব্যাপারে একমত হলো যে, তারা মুসলমানদের সাথে কোন সম্পর্ক রাখবেনা। মুসলমানদের প্রতি যারা সহানুভূতিশীল অথবা মুসলমানদেরকে নিরাপত্তা দিতে চায় অথবা ইসলামের অস্তিত্বকে যারা মেনে নিয়েছে। তাদের সকলের সাথে তারা সর্বাত্মক বয়কট করবে। তাদের কাছে কোন কিছু বেচবেও না, তাদের কাছ থেকে কোন কিছু কিনবেও না৷ তাদের কাছে নিজেদের মেয়ে বিয়ে দেবে না। তাদের মেয়েদের সাথে নিজেদের ছেলেদের বিয়েও করাবে না। মুশরিকদের হাতে লেখা এই হল নামাটা যেইনা স্বাক্ষরিত হলো, সাথে সাথে কোরাইশরা বনী হাশেমের উপর অবরোধ আরোপ করে বসলো। সেখানে যারাই ছিল তাদের কাউকে বের হতে দিল না৷ [0০901 0198160 10: ইসলামিক ইপাব ও মোবি ক্রিয়েটর টিম

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।