জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবৃত তাহারাত ৯৩ বকরীর. গোশত খেলে উযু করতে হবে কি না এ সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি ' বললেন ঃ এতে (বকরীর গোশত খেলে) তোমাদের উযুর প্রয়োজন নেই- (দা, ই, আ)। এ অনুচ্ছেদে জাবির ইবনে সামুরা ও উসাইদ ইবনে হুদাইর (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, হাজ্জাজ ইবনে আরতাত তাঁর সনদ পরম্পরায় এ হাদীসটি উসাইদ ইবনে হুদাইর (রা)-র সূত্রে বর্ণনা করেছেন। তবে বারাআ ইবনে আযেব (রা)-র সূত্রে বর্ণিত হাদীসটি সহীহ। ইসহাক বলেন, এ অনুচ্ছেদে মহানবী (সা)-র কাছ থেকে বর্ণিত দু’টি অধিকতর সহীহ হাদীস রয়েছে। একটির রাবী বারাআ ইবনে আযেব (রা) এবং অপরটির রাবী জাবির ইবনে সামুরা (রা)। ইমাম ইসহাক ও আহমাদের মতে, উটের গোশত খাওয়ার পর উষু করতে হবে কিন্তু সুফিয়ান সাওরী ও কূফাবাসী আলেমদের মতে উষু করতে হবে না।৫০ অনুচ্ছেদ £ ৬১ যৌনাংগ স্পর্শ করলে উযু থাকবে কি না। se dl SG ck ne oF al SIG os om pO UE SS Las GFE 2 2 IG ALLS LC ৮১। বুসরা বিনতে সাফওয়ান (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম . বঙ্গেন £ যে ব্যক্তি (উযু করার পর) নিজের যৌনাঙ্গ স্পর্শ করেছে, সে যেন পুনরায় উযু না করা পর্যন্ত নামায না পড়ে -(মা, আ, না)। এ অনুচ্ছেদে উন্মে হাবীবা, আবু আইউব, আবু হুরায়রা, আরওয়া বিনতে উনাইস, আইশা, জাবির, যায়েদ ইবনে খালিদ ও আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসটি একাধিক সূত্রে হিশাম, আবু উসামা, আবুল যিনাদ ও অন্য রাবীগণ বুসরা থেকে বর্ণনা করেছেন। মহানবী (সা)-র একাধিক সাহাবী ও তাবিঈন এই মত ব্যক্ত করেছেন যে, যৌনাংগ স্পর্শ করলে উযু ভংগ হবে। ইমাম আওযাঈ, শাফিঈ, আহমাদ এবং ইসহাকও এ : কথাই বলেছেন। মুহাম্মাদ (ইমাম বুখারী) বলেন, এ অনুচ্ছেদে বুসরা (রা) কর্তৃক বর্ণিত ₹ হাদীসই অধিকতর সহীহ। আবু যুরআ বলেন, এ অনুচ্ছেদে উন্মে হাবীবা (রা) কর্তৃক বৰ্ণিত হাদীসটি অধিকতর সহীহ। এর সনদসূত্রটি এরূপ. ঃ আলা ইবনে হারিস-মাকহুল থেকে, তিনি আনবাসা ইবনে আবু সুফিয়ান থেকে, তিনি উ্মে হাবীবা (রা) থেকে বর্ণনা ‘ গোশৃ দ্ত খাওয়ার পর তোমরা হাত ধুয়ে নিও। কেননা উটের গোশ্চত বেশী পরিমাণে চর্বি থাকে। কিন্তু ছাগলের গোশত এর ব্যতিক্রম। তাতে চর্বি কম থাকে -(মাহমুদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।