জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

'আবওয়াবুত তাহারাত ৮৩ "ইবনে সীরীন, জাবির ইবনে যায়েদ এবং হানাফী মতাবলন্বীগণ তাফী খাওয়া মাকরূহ বলেছেন- (৮ম খন্ড, পৃ.৫৭২)। হানাফী আলেমগণ নিম্মোক্ত হাদীসের ভিত্তিতে তাফী খাওয়া মাকরূহ বলেন £ স্সমূদ্র যা উদগীরণ করে অথবা তা থেকে যা নিক্ষিপ্ত হয় তা খাও। আর যা সমুদ্রে মারা যায়, অতপর পানির উপর তেসে উঠে তা খেও না।” কিন্তু এ হাদীসের সনদ সহীহ নয়। ইমাম আবু দাউ্বলেন, এটা রাসুলুল্লাহ (সা)-এর বাণী নয়, বরং জাবির (রা)-র নিজের বক্তব্য। ইমাম দারু 'কুতনী বলেন, এ হাদীসের এক রাবী আবদুল আযীয ইবনে উবাইদুল্লাহ হাদীসশাস্তরে দূর্বল এবং তীর বর্ণিত হাদীস দলীল হিসেবে গ্রহণের অযোগ্য। হাদীসটি সুফিয়ান সাওরী থেকে মারফু এবং মাওকুফ উভয় সূত্রেই বর্ণিত হয়েছে। কিন্তু মাওকুফ সূত্রটিই সঠিক। আইউব সুখতিয়ানী, উবাইদুপ্লাহ ইবনে আমর, ইবনে জুরাইজ, যুহাইর, হাম্মাদ ইবনে সালামা প্রমুখ রাবীগণও এটাকে মাওকুফ সূত্রে বর্ণনা করেছেন। ইসমাঈল ইবনে উমাইয়্যা এবং ইবনে আবু যে’ব আবুয-যুবায়েরের সূত্রে এ হাদীসটি মারুফু হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু তা সহীহ নয়- (তাফসীরে কুরতুবী, ৩য় খন্ড, পৃ.৩১৮-১৯)। তাছাড়া হযরত জাবির (রা) নিজেই তাফী খেয়েছেন বলে তিনি বর্ণনা করেছেন। '‘জায়শুল খাবাতই এর যুদ্ধে তাঁরা সমুদ্রের তীরে বিরাটকায় মরা তিমি মাছ পান। একমাস ধরে তিনশো সৈনিক তা খেয়ে শেষ করতে পারেননি। তাঁরা মদীনায় ফিরে, এসে এ ঘটনা রাসূলুল্লাহ (সা)-এর কাছে বর্ণনা করলে তিনি বলেন £ "তা খাদ্য, তা আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন। তোমাদের কাছে তা অবশিষ্ট থাকলে আমাদেরও খেতে দাও।” জাবির (রা) বলেন, আমরা তা রাসূলুল্লাহ (সা)-এর কাছে পাঠালাম এবং তিনি তা খেলেন- (বুখারী, আবু দাউদ ও অন্যান্য)- (অনু')। : . . পানির মধ্যকার মৃতজীব হালাল। কারো কারো মতে পানির মধ্যে বসবাসকারী প্রাণীর স্থলভাগে বসবাসকারী প্রাণীর সংখ্যার তুলনায় অধিক। পানির মধ্যে বসবাসকারী জীব হালাল কি ‘হারাম এ ব্যাপারে আলেমদের তিনটি মত আছে। (এক) একদল আলেমের মতে পানির মধ্যে বসবাসকারী সব জীব হালাল। তা মানুষ হোক বা শুকর বা অন্য কোন জীব। কেননা হাদীসটি সাধারণ অর্থ জ্ঞাপক। (দূই) আর একদল আলেমের মতে পানির মধ্যের যে সকল জীব স্থলতাগের জীবের মত সেগুলো স্থলভাগের জীবের হুকুমের আওতাভূক্ত। সূতরাং যে জন্তু আকারে শূ্করের মত তা হারাম আর যে জস্তু আকারে গর মত তা হালাল। আর পানিতে বসবাসকারী যে জন্তু স্থলভাগের জন্তুর সাথে সাদৃশ্য রাখে না তাও হালাল। (তিন) ইমাম আবু হানীফার মতে পানিতে বসবাসকারী জন্তুর মধ্যে মাছ ছাড়া আর বাকী সবই হারাম। ইমাম আবু হানীফা তাঁর মতের সপক্ষে নবী করীম (সা)-এর একটি হাদীস দলীল হিসাবে গ্রহণ করেন। হাদীসটি এই £ "দু'প্রকারের মৃত জীব আমাদের জন্য হালাল। মাছ এবং ফড়িং।” হানাফীদের পক্ষ থেকে হাদীসে উল্লেখিত "আলহিনু" শব্দের ব্যাখ্যায় বলা হয়, এখানে শব্দের অথ পবিত্র। অর্থাৎ পানিতে . বসবাসকারী জন্তুর মৃত্যুর কারণে অধিক পানি নাপাক হয় না। কেননা পানিতে বসবাসকারী জীবজন্তু পবিত্র। এ ব্যাখ্যার প্রেক্ষিতে হাদীসে উল্লেখিত বাক্য একটি প্রশ্নের জবাবে বলা হয়েছে। প্রশ্নটি ছিল সাগরের পানি সম্পর্কে। অর্থাৎ সাগরে বিভিন্ন জীবজন্তুর মৃত্যুর পরও তার পানি কি পবিত্র থাকে? উত্তরে মহানবী (সা) বলেন £ সাগরের পানিতে জীবজত্তুর মৃত্যুর কারণে তার পানি নাপাক হয় না। কারণ এর মৃত জীবগুলো পাক, কাজেই এই বাক্যে পানাহারের নির্দেশের সাথে "কোন সম্ম্পক নেই -(মাহমুদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।