জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

৮২ আল-ভজামে আত-তিরমিযী একটা শক্তিশালী বক্তব্য নয়। কারণ হানাফী আলেমদের মতেই কোন যঈফ হাদীস একাধিক সূত্রে বর্ণিত হলে তা আর যঈফের পর্যায়ে থাকে না এবং তা দলীল হিসাবে গ্রহণ করা যায়। আবু হরায়রা (রা) ছাড়াও উল্লেখিত হাদীসটি আবু বুরদা (রা), জাবির (রা) এবং ফিরাসী (রা)-র সূত্রেও বর্ণিত হয়েছে। জাস্্‌সাস তার তাফসীরেই এ সূত্রগুলো উল্লেখ করেছেন। অনন্তর এ হাদীসে যে বক্তব্য রয়েছে তার সমর্থনে আরো একাধিক হাদীস বর্তমান রয়েছে। অতএব একথা স্বীকার করতে কোন দোষ নেই যে, এক্ষেত্রে আমাদের হানাফী মাযহাবের যুক্তি-প্রমাণের তুলনায় জমহুরের দলীল প্রমাণ অধিক শক্তিশালী। মরে পানির উপরিভাগে ভেসে উঠা মাছকে বলা হয় তাফী। আমাদের হানাফী মাযহাবের বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, এ জাতীয় মাছ খাওয়া মাকরূহ। কিন্তু ইমাম মালিক, শাফিঈ, আহমাদ, আসহাবে যাওয়াহির এবং জমহুরের মতে তাফী খাওয়া জায়েয, এতে মাকরূর কিছু নেই। হযরত আলী (রা), জাবির (রা), তাউস, ইবনে সীরীন, জাবির ইবনে যায়েদ তাফী খাওয়া মাকরূহ বলেছেন। কিন্তু হযরত আলী (রা)-র জায়েয সম্পর্কিত মতও বর্ণিত আছে এবং এটাই সঠিক। মরে পানির উপরিভাগে ভেসে আসা মাছ খাওয়ার ক্ষেত্রেও হানাফী মাযহাবের. যুক্তি- প্রমাণের তুলনায় জমহুরের দলীল অধিক শক্তিশালী। আবদুল্লাহ ইবনে আর্বাস (রা) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আবু বাক্র (রা) বলেছেন, “তাফী খাওয়া হালাল, যে খেতে চায় তা খেতে পারে।” তিনি আরো বলেন, "আমি আবু বাক্র (রা) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি পানির উপর মরে ভেসে উঠা মাছ খেয়েছেন।” একবার আবু 'আইউব আনসারী (রা) সমুদ্র-ভ্রমণে গেলেন। তাঁর সংগীরা পানির উপরিভাগে মরে ভেসে উঠা, মাছ পেলেন এবং তা খাওয়া সম্পর্কে তাঁর কাছে জিজ্ঞেস করলেন। তিনি বলনেন, “তা খাও এবং আমাকেও দাও।” জাবালা ইবনে আতিয়া বলেন, আবু তালহা (রা)-র সংগীরা পানির উপরে ভাসমান মরা মাছ পেলেন। তারা এগুলো খাওয়া সম্পর্কে তাঁর কাছে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, "আমাকেও তা থেকে উপহার দাও”-(ইমাম কুরতুবীর আহকামুল কুরআন, ওয় খত্ড, পৃ.৩১৮-২০)। নাফে বলেন, আবু হ্রায়রা (রা)-র পুত্র আবদূর রহমান (রহ) আবদুল্লাহ ইবনে উমার (রা)-র কাছে এসে বললেন, সমুদ্র প্রচুর মাছ তীরে নিক্ষেপ করেছে। আমরা কি তা খেতে পারি? তিনি বললেন, "তোমরা তা খেও না।” অতপর ইবনে উমার (রা) বাড়িতে গিয়ে কুরআন শরীফ হাতে নিলেন এবং সূরা মাইদা পাঠ করতে করতে “তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তার খাদ্য হালাল করা হল” আয়াতে পৌছলেন। আয়াত পাঠ শেষে তিনি আমাকে বললেন, “যাও এবং তাকে বল, সে যেন তা খায়। কেননা তা খাদ্য”- (তাফসীরে ইবনে জারীর তাবারী, ৭ম খন্ড পৃ. ৪৩)। আবু হরায়রা (রা) বনেন, আমি বাহরাইনে গেলে সেখানকার লোকেরা সমুদ্র কর্তৃক নিক্ষিপ্ত মাছ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করল। তাদেরকে আমি তা খাওয়ার অনুমতি দিলাম। অতপর আমি (মদীনায়) উমার (রা)-র কাছে ফিরে এসে বিষয়টি তাঁকে জানালাম। তিনি বললেন, মহান আল্লাহ তীর কিতাবে বলেন, "তোমাদের জন্য সমূদ্রের শিকার হালাল করা হল।” অতএব ‘সমুদ্রের শিকার’ হচ্ছে-'যা শিকার করা হয়’ এবং "সমুদ্রের খাদ্য’- 'যা সে উদগীরণ করে’- (ফাতহুল বারী, ৯ম খন্ড, পৃ ৬১৪)। হাম্নালী মাযহাবের বিখ্যাত ফিকহ গ্রন্থ 'আল-মুগনীতে’ লেখা আছে £ আবু বাক্র (রা) এবং আবু আইউব আনসারী (রা) তাফী খাওয়া হালাল বলেছেন। ইমাম শাফিঈ, আতা, মাকহুল সৃযিয়ান নারী এহং ইবরাহীম নাখঈ এই মত গ্রহণ করেছেন। অপরদিকে জাবির (রা), তাউস www.pathagar.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।