আবওয়াবুত তাহারাত. .. ৮১ হারাম হওয়া সম্পর্কে উভয় দিকের দলীল রয়েছে। অতএব সতর্কতার খাতিরে হারাম হওয়ার দলীলই. অগ্রাধিকার পাবে (আল-জামিউ লি-আহকামিল কুরআন, ৩য় খন্ড, পৃ. ৩১৮-২০)। আবু বাক্র আল-জাস্সাস (হানাফী) বলেন, আমাদের মাযহাবের বিশেষজ্ঞ আলেমগণ বলেছেন, "মাছ ছাড়া পানির জগতের অন্য কোন প্রাণী খাওয়া যাবে না।* সুফিয়ান সাওরীরও এই মত। ইবনে আবু লাইলা বলেন, ব্যাঙ, সামুদ্রিক সাপ ইত্যাদি পানির যে কোন প্রাণী খাওয়ায় দোষ ॥ নেই। মালিক ইবনে আনাসেরও এই মত। ইমাম আওযাঈ বলেন, সমুদ্রের যাবতীয় শিকার খাওয়া হালাল। লাইস ইবনে সা'দ বলেন, সমুদ্রের মৃতজীব, সামুদ্রিক কুকুর এবং সামুদ্রিক ঘোড়া খাওয়ায় কোন দোষ নেই। কিন্তু সামুদ্রিক শূকর খাওয়া যাবে না। ইমাম শাফিঈর মতে পানির জগতে বসবাসকারী সমস্ত প্রাণীই হালাল। এগুলোকে কাবু করাই হচ্ছে যবেহ করা (অস্ত্র দিয়ে গলা কাটার প্রয়োজ নেই)। সামুদ্রিক শূকর খাওয়াও দোষের ব্যাপার নয়। যেসব বিশেষজ্ঞ আলেম পানির জগতের যাবতীয় প্রাণী খাওয়া হালাল বলেছেন তারা "তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হল-” আয়াতকে নিজেদের মতের সপক্ষে 'দলীল হিসাবে গ্রহণ করেছেন। কেননা আয়াতটি সাধারণ নির্দেশ জ্ঞাপক। এতে কোন জিনিসকে নির্দিষ্ট করে দেয়া হয়নি। কিন্তু (এই তাফসীরকারের মতে) উল্লেখিত আয়াত তাঁদের এই মতের সমর্থন করে না। কেননা আয়াতটি কেবল হজ্জের উদ্দেশ্যে ইহরামকারীদের জন্য সমুদ্রের শিকার বৈধ করেছে মাত্র। তা খাদ্য হিসাবে ব্যবহার করার দিকে এ আয়াত ইংগিত করে না, অনন্তর যেসব বিশেষজ্ঞ 'আলেম পানির জগতের যাবতীয় প্রাণী খাওয়া হালাল বলেন, তাঁদের এ মত মহানবী (সা)-এর নিম্নোক্ত হাদীসের মাধ্যমে বাতিল প্রমাণিত হয় £ “আমাদের জন্য দুই প্রকারের মৃতজীব হালাল ফরা হয়েছে, মাছ এবং টিডডি”- (ইবনে মাজা)। অতএব এই দুই প্রকারের মৃতজীবকে ব্যতিক্রম করা হয়েছে। এর মাধ্যমে অন্যান্য মৃতজীব হারাম প্রমাণিত হয়। কেননা আল্লাহ তাআলা বলেছেন, "তোমাদের জন্য মৃতজীব হারাম করা হয়েছে”- (বাকারা £ ১৭৩; নাহল £ ১১৫) এবং “কিন্তু যদি মৃতজীব হয়, তা হারাম”-(আনআম £ ১৪৪)। সামুদ্রিক শুকরও হারাম। কেননা কুরআন মজীদে তা হারাম করা হয়েছে। হযরত উসমান .(রা)-র পুত্র আবদুর রহমান বলেন, "এক ডাক্তার মহানবী (সা)-এর কাছে ওষধের কথা উল্লেখ করে। সে তাকে আরো জানায় যে, ব্যাঙ দিয়ে ওষধ তৈরী হয়। মহানবী (সা) তা নিষেধ করেন।” ব্যাঙ হচ্ছে পানির প্রাণী। তা খাওয়া এবং কোন কাজে লাগানো জায়েয হলে রাসূলুল্লাহ (সা) তা হত্যা করতে নিষেধ করতেন না। এ হাদীসের মাধ্যমে ব্যাঙ খাওয়া যখন হারাম প্রমাণিত হয়, তখন এর দ্বারা পানির জগতের যাবতীয় প্রাণী (মাছ ছাড়া) খাওয়া হারাম প্রমাণিত হয়। কেননা এ দুটি প্রাণীর মধ্যে (জলজ প্রাণী হওয়ার ব্যাপারে) কেউ কোনরূপ পার্থক্য করেছেন বলে আমাদের জানা নেই। আবু হুরায়রা (রা)-র সূত্রে রাসূলুল্লাহ (সা)-এর যে হাদীস (সমুদ্রের পানি পাক এবং তার মৃতজীব হালাল) বর্ণিত হয়েছে তা জলভাগের সব প্রাণী হালাল’হওয়ার পক্ষে চূড়ান্ত দলীল হিসাবে গ্রহণ করা যায় না। কারণ এ হাদীসের একজন রাবী সাঈদ ইবনে সালামা অপরিচিত ব্যক্তি (আহকামুল কুরআন, দ্বিতীয় খন্ড, পৃ' ৪৭৯-৮০)। আবু বাক্র আল-জাস্্সাস (রহ) জমহরের দলীল- কুরআনের আয়াতের জওয়াবে যে কথা বলেছেন তা সম্পূর্ণ যুক্তিসংগত নয়। কারণ উল্লেখিত আয়াতে যদি সমুদ্রের বুকে শুধু শিকারকার্যকেই হালাল করা হয়ে থাকে এবং শিকারকৃত প্রাণী খাওয়া হালাল না করা হয়ে থাকে তবে এঁ শিকারকার্য হালাল করার কোন যৌক্তিকতা নেই। তাছাড়া আয়াতেই তো পরিষ্কার উল্লেখ রয়েছে, “সমুদ্রের খাদ্য” এবং "তা তোমাদের ও ভ্রমণকারীদের পাথেয়।” দ্বিতীয়ত, তিনি আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীসের জওয়াবে যা বলেছেন- তাও খুব www.pathagar.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।