জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

‘৮০ জামে আত-তিরমিযী ংখ্যাগরিষ্ঠ দলের মতে, পানির জগতের যাবতীয় প্রাণী খাদ্য হিসাবে ব্যবহার করা জায়েয। অপর এক দল ফিক্‌হবিদের মতে, নির্দিষ্ট কতিপয় প্রাণী ছাড়া আর সবই খাওয়া হালাল। আর- হানাফী মাযহাবের ফিক্হবিদদের মতে, পানির জগতের সকল প্রকারের মাছ খাওয়া হালাল। তাছাড়া আর সব প্রাণীই হারাম। আরেক দল ফিক্হবিদের মতে, স্থলভাগের যেসব প্রাণী খাওয়া হারাম, পানির জগতের এঁ জাতীয় প্রাণীগুলো ছাড়া আর সবই খাওয়া হালাল। কুরআন মজীদের আয়াতে ‘বাহর’ (সমুদ্র) শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। সাগর-মহাসাগর, নদী-নালা, খাল-বিল, পুকুর ইত্যাদি সর্ব প্রকার জলাশয় তার অন্তর্ভুক্ত। এ সম্পর্কে কয়েকজন এসিদ তাফসীরকারের অভিমত এখানে উল্লেখ করা হল। আল্লামা সাইয়্যেদ মাহমূদ আলুসী (রহ) লিখেছেন, ইবনে আব্বাস রা), EY কাতাদার মতে “সমুদ্রের শিকার” বলতে পানিতে বসবাসকারী যেসব প্রাণী শিকার করা হয় এবং পরে মারা যায়- তা বুঝানো হয়েছে। আর “সমুদ্রের খাদ্য” বলতে সমুদ্র যেসব প্রাণী মৃত অবস্থায় (উপরিভাগে) নিক্ষেপ করে- তা বুঝানো হয়েছে। সাঈদ ইবনুল মুসায়্যাব, ইবনে জারীর, মুজাহিদ এবং ইবনে আব্বাস (রা)-র অপর মত অনুযায়ী প্রথমটির অর্থ ‘সমুদ্রের তাজা খাবার’ আর দ্বিতীয়টির অথ ‘'লবণ’- (তাফসীরে রূহুল মাআনী, ৭ম খন্ড, পৃ. ৩০)। আল্লামা ফাখরন্দদীন রাযী (শাফিঈ) বলেন, ‘শিকার’ শব্দের অর্থ যেসব প্রাণী শিকার করা হয়। পানির জগতের যেসব প্রাণী শিকার করা হয় তা তিন শ্রেণীতে বিভক্ত। (১) মাছ এবং এই শ্ৰেণীভুক্ত সকল প্ৰাণী, তা খাওয়া হালাল। (২) ব্যাঙ এবং এই শ্ৰেণীভুক্ত সকল প্ৰাণী, তা খাওয়া হারাম। (৩) উল্লেখিত দুই প্রকার প্রাণীর বাইরে যেসব প্রাণী রয়েছে তা হারাম বা হালাল হওয়া সম্পর্কে মতভেদ আছে। ইমাম আবু হানীফার মতে তা হারাম। ইবনে আবু লাইলা এবং অধিকাংশ বিশেষজ্ঞ আলেমের মতে তা খাওয়া হালাল। 'সমুদ্' শব্দের অর্থ নদীনালা ইত্যাদির যাবতীয় পানি। “সমুদ্রের শিকার” বলতে যেসব প্রাণী কেবল পানিতেই বসবাস করে তাকে বুঝায়। কিন্তু যেসব প্রাণী কিছুক্ষণ স্থলভাগে এবং কিছুক্ষণ জলভাগে বসবাস করে তা স্থলভাগের শিকার হিসাবেই গণ্য হবে। অতএব কাছিম, কাকড়া, উড়োক মাছ, ব্যাঙ, পানির পাখি ইত্যাদি স্থলভাগের শিকার হিসাবে গণ্য হবে- (তাফসীরে কাবীর, ১২শ খন্ড, পৃ'৯৭-৯৮)। ইমাম কুরতুবী (রহ) বলেন, ইমাম আবু হানীফা বলেছেন, যাবতীয় প্রকারের মাছ খাওয়া যাবে। এছাড়া পানিতে বসবাসকারী অন্য কোন প্রাণী খাওয়া জায়েয নয়। ইমাম মালিক, শাফিঈ, ইবনে আবু লাইলা, আওযাঈ এবং আশজাঈর বর্ণনা অনুযায়ী- সুফিয়ান সাওরী এবং জমহুরের মতে পানির জগতের যাবতীয় প্রাণী খাওয়া হালাল, তা মাছ হোক বা অন্য কোন প্রাণী, তা শিকায়ের মাধ্যমে হস্তগত হোক অথবা মৃত অবস্থায় পাওয়া যাক। কিন্তু ইমাম মালিক সামুদ্রিক শৃকর.- (দেখতে সম্পূর্ণ মাছের মত) খাওয়া মাকরূহ মনে করতেন এই নামের কারণে, তবে হারাম মনে করতেন না। ইমাম শাফিঈর মতে, সামুদ্রিক শৃকর খাওয়ায় কোন দোষ নেই। লাইস বলেন, সমুদ্রের মৃতজীব খেতে কোন দোষ নেই ইমাম আবু হানীফা ও শাফিঈর মতে ব্যাঙ এবং এ জাতীয় প্রাণী খাওয়া হারাম, কিন্তু ইমাম মালিকের মতে জায়েয। ইমাম শাফিঈর মতে ডলফিন, " উড়োক পাখি এবং কুমীর খাওয়া হারাম। আতা ইবনে আবু রবাহকে উতচর প্রাণী (ইবনুল-মা) সম্পর্কে জিজ্ঞেস করা হল যে, তা কি স্থলভাগের শিকার হিসাবে গণ্য হবে না জলভাগের শিকার? তিনি জওয়াবে বললেন, তা অধিকাংশ সময় যেখানে বসবাস করে এবং যেখানে বাচ্চা দেয় সেখানকার প্রাণী হিসাবে গণ্য হবে। ইমামআবু হানীফারও এই মত। উভচর প্রাণী সম্পর্কে সঠিক কথা হচ্ছে তা স্থলভাগের প্রাণী হিসাবে গণ্য হবে। ইবনুল আরাবীর মতে, তা হারাম। কেননা এগুলোর হালাল হওয়া বা www.pathagar.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।