জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ 'জামে আত-তিরমিধযী মুহাম্মাদ ইবনে ইসহাক বলেন, পানির কলসী বা মটকাকে কুল্লা বলা হয়। আবু ঈসা বলেন, ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাকের এটাই মত, পানি যখন দুই কুল্লা পরিমাণ হয় তখন তা নাপাক হয় না,. যতক্ষণ তার গন্ধ অথবা স্বাদ পরিবর্তিত না হয়। তাঁরা এ কথাও বলেছেন, দুই. মটকার অর্থ কম-বেশী পাঁচ মশকের সমান। অনুচ্ছেদ £ ৫১ বদ্ধ পানিতে পেশাব করা মাকরূহ। cS be A be Sf Le CS SUE Ys Le C5 AV Op YIGAL aC dh do dl oF sp al ye 4 on শাফিঈ এ ক্ষেত্রে একমত যে, অল্প পানি অপবিত্র হয়, কিন্তু অধিক পানির কোন একটি বৈশিষ্ট্য পরিবর্তন না হলে তা অপবিত্র হয় না। এ এঁক্যমত পোষণের পর তাঁরা অল্প এবং অধিক পানির পরিমাণ নির্ধারণে মতভেদ করেছেন। ইমাম আবু হানীফার মতে শরীআতের হকুম নির্ধারণকারী মহান নবী (সা)-এর পক্ষ থেকে অল্প এবং বেশী পানির পরিমাণ নির্দিষ্ট নেই। বরং এটা বিশেষজ্ঞদের মতামতের উপর ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু ইমাম শাফিঈ অল্প ও অধিক পানির পরিমাণ নির্ধারণে একটি মানদন্ড নির্ধারণ করেছেন। তাঁর মতে পানি দূই মটকা পরিমাণ হলে তা, অধিক বলে বিবেচিত হবে। পানি এর কম হলে তা অল্প পানি বলে গণ্য হবে। হানাফীদের মতে এ ধরনের হাদীস থেকে পানির পরিমাণ নির্ধারণ কর! সম্ভব নয়। কেননা এ হাদীসটি অত্যন্ত দুর্বল। এর রাবী মুহাম্মাদ ইবনে ইসহাক হাদীস বিশারদদের দৃষ্টিতে দুর্বল। এমনকি তাঁর সম্পর্কে কেউ কেউ বলেছেন, আমি মাকামে ইবরাহীম এবং হাজরে আসওয়াদের মাঝে দাঁড়িয়ে শপথ করে বলতে পারি যে, তিনি মিথ্যাবাদী। শাফিঈ বিশেষজ্ঞরা তাঁর হাদীস পরিত্যাগ করেছেন। তারা বলেছেন, এ হাদীসটি দলীলের উপযোগী নয়। . (দুই) কুল্লা শব্দের বর্ণনায় পার্থক্য বিদ্যমান রয়েছে। কোন বর্ণনায় দুই কুল্লা, কোন বর্ণনায় তিন কুল্লা এবং কোন বর্ণনায় চার কুল্পা উল্লেখ আছে। সুতরাং দুই কুল্লার মধ্যে পরিমাণ নির্ধারণ করা কি করে সম্ভব? (তিন) কুল্লা শব্দটি একাধিক অর্থবোধক। এর অর্থ কলস, মশক, পাহাড়ের চূড়া, ব্যক্তির অবয়ব এবং উট। যদি এ মটকাকে বিশেষ করে হাজার নামক স্থানের মটকা বলেই নির্দিষ্ট কর! হয়, তবে তাও ছোট-বড় বিতভিন্নরূপ হতে পারে৷ সুতরাং কি করে অধিক পানির পরিমাণ শুধুমাত্র দুই মটকা বলে প্রমাণ হয়? অতএব এটা বলাই উত্তম যে, "দুই মটকা” পানির পরিমাণ নির্দিষ্ট করার জন্য নয়, বরং বিশেষজ্ঞের মতে যা অধিক পানি বলে বিবেচিত হবে তাই অধিক। যদি তাঁর মতে এক মটকা " পরিমাণ পানিও অধিক পানি বলে বিবেচিত হয় তবে তাও অপবিত্র হবে না। দুই মটকা পরিমাণ . পানির তো কথাই নেই। হেদায়ার সংকলক দুই মটকা পরিমাণ পানি ‘অপবিত্রতা বহন করে না’ অর্থ ‘অপবিত্র হয় না’ বলে যে জবাব দিয়েছেন তা আরবদের পরিতাযার বিপরীত। কেননা তাদের নিকট ‘অপবিত্রতা বহন করে না’ বাক্যটি ‘অপবিত্র নয়’ অর্থ প্রকাশ করার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। এ ছাড়া হাদীসের কোন কোন বর্ণনায় সরাসরি ‘অপবিত্র হয় না’ বলেও উল্লেখ আছে -(মাহমূদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।