জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

৬০ আল-জামে আত-তিরমিযী + rl oe SUN IG, aly Els EG LG CS SS ৩৭। আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উষু করলেন। তিনি মুখমন্ডল ও উভয় হাত তিনবার করে ধুইলেন এবং মাথা মাসেহ করলেন আর বললেন £ উভয় কান মাথারই অংশ- (দা, ই)।৩০ আবু ঈসা বলেন £ কুতাইবা বলেন, হাম্মাদ বলেছেন, 'কর্ণদ্বয় মাথারই অংশ’ কথাটা কি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের না আবু উসামার- তা আমি জানি না। এ অনুচ্ছেদে আনাস (রা)-র সূত্রে বর্ণিত হাদীসও রয়েছে। এ হাদীসের সনদ খুব একটা শক্তিশালী নয়। অধিকাংশ সাহাবা ও মনীষীর মতে, কান মাথারই অংশ। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, আহমাদ ও ইসহাকের এটাই মত। কতিপয় মনীষী বলেছেন, কানের অগ্রভাগ মুখমন্ডলের অন্তর্ভুক্ত এবং গোড়ার দিক মাথার অন্তর্ভুক্ত। ইসহাক বলেন, আমি কানের অগ্রভাগ মুখমন্ডলের সাথে এবং গোড়ার ভাগ মাথার সাথে মাসেহ করা পছন্দ করি। ইমাম শাফিঈ বলেন, কানের অবস্থান অনুসারে এটা স্বতন্ত্র সুমাত। নতুনভাবে পান নিয়ে দুই কান মাসেহ করবে। অনুচ্ছেদ ৪৩০ আংগুল খিলাল করা৷ bb ul LEO 2 ES IG IG, LS Co VA le ih Lo AIG IG Ls Lo BD on pol CEN JES SU BAL ৩৮। আসেম ইবনে লাকীত ইবনে সাবিরা থেকে তীর পিতার সূত্রে বর্ণিত। তিনি. বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন তুমি উযু কর, আংগুলও' খিলাল কর-(আ, দা, না, ই)। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান ও সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আর্বাস, মুসতাওরিদ' ও আবু আইয়ুব (রা)-র হাদীসও রয়েছে। মনীষীদের মতে উযুর সময় পায়ের আঙ্গুল ৩০. এতে তিনটি মাযহাব রয়েছে। (এক) কান মাথার সাথেই মাসেহ করতে হবে। এটা জমহর এবং ইমাম আবু হানীফার মত। (দুই) কান মুখমন্ডলের সাথে মাসেহ করতে হবে। (তিন) এ দু’টোর অত্যন্তরভাগ মুখমন্ডলের সাথে এবং বহির্ভাগ মাথার সাথে মাসেহ করতে হবে। এ. হাদীসটি ইমাম শাফিঈ (রহ)-র এ মতের বিরুদ্ধে দলীল যে, কানকে নতুন পানি দিয়ে মাসেহ করতে হবে। এ হাদীসকে যদিও ইমাম তিরমিযী (রহ) সনদের দিক থেকে দুর্বল বলেছেন কিন্তু অন্যান্য সনদে বর্ণিত হাদীসসমূহ এবং হাদীসের তাত্বিক দিক এর সমর্থক। যেমন £ “তিনি মাথার পেছন থেকে শুরু করতেন”- অনুচ্ছেদে বর্ণিত রয়েছে যে, নবী (সা) কানের ভেতরের এবং বাইরের উভয় দিক থেকেই মাসেহ করেছেন। রুবাই বিনতে আফরা (রা)-র হাদীসেও বৰ্ণিত হয়েছে যে, নবী (সা) মাথা এবং কান একবার মাসেহ করেছেন - (মাহমুদ)! www.pathagar.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।