জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

৫২ “আল-জামে আত-তিরমিযী, UF SUE OF Chr on GEE al on ool UF on CU od ees § Lk LS al dh Lo dt LD Ea UG Get EEE _২৫। রাবাহ ইবনে আবদুর রহমান ইবনে আবু সুফিয়ান ইবনে হআইতিব থেকে তাঁর দাদীর সূত্রে, তিনি তাঁর পিতার (সাঈদ ইবনে যায়েদ) সূত্রে বর্ণনা করেন, তিনি (সাঈদ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ যে ব্যক্তি উষুর প্রারম্ভে বিসমিল্লাহ বলেনি তার উযু হয়নি-(বু, মু, না, আ, দা, ই)।২৪ এ অনুচ্ছেদে আইশা, আবু হরায়রা, আবু সাঈদ খুদরী, সাহল ইবনে সাদ ও আনাস (রা) কর্তৃক বর্ণিত হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, আহমাদ বলেছেন, এ অনুচ্ছেদে এমন কোন হাদীস আমার জানা নেই যার সনদ শক্তিশালী। ইসহাক বলেন, যদি হচ্ছাপূর্বক বিসমিল্লাহ না বলা হয় তবে পুনরায় উযু করতে হবে। আর যদি ভুলে অথবা হাদীসের অন্যরূপ ব্যাখ্যা করে বিসমিল্লাহ পরিত্যাগ করা হয় তাহলে প্রথম উযুই যথেষ্ট। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) বলেন, এ অন্্‌চ্ছেদে রাবাহ ইবনে আবদুর রহমানের বৰ্ণিত হাদীস সবচেয়ে উত্তম। ২৪. যে ব্যক্তি উযুর সময় আল্লাহর নাম নেয়নি তার উযু হয়নি £ যাহিরী মাযহাবের কারো কারে৷ মতে উযুর সময় ইচ্ছা করে বিসমিল্লাহ না পড়লে উযু হয় না। পুনরায় উযু করতে হবে। ইমাম ইসহাক তাদের অন্যতম। ইমাম শাফিঈ (রহ) উযুর সময় বিসমিল্লাহ বলাকে নিয়াত বলে ব্যাখ্যা করেছেন। তিনি এ হাদীস এবং সিহাহ সিত্তায় উল্লেখিত অন্যান্য হাদীসের মাধ্যমে নিয়াত করাকে ফরম বলেছেন। ইমাম আবু হানীফা (রহ) তাসমিয়াকে ফরঘ বলেননি। কেননা খবরে ওয়াহেদ দ্বারা কোন কাজ ফরয প্রমাণিত হয় না। অনুরূপভাবে আমরা তাসমিয়াকে নিয়াত বলেও ব্যাখ্যা করি না। আমাদের মতে, হাদীসের প্রকাশ্য অর্থ ঠিকই আছে। অর্থাৎ উযুর সময় বিসমিল্লাহ না পড়লে পরিপূর্ণ উযু হয় না। এমন নয় যে, এঁ উযু দিয়ে নামাযই পড়া যাবে না। শরীআতে এরূপ বহু উদাহরণ রয়েছে। যেমন মহানবী (সা) বলেছেন £ “সূরা ফাতিহা ব্যতীত নামায হয় না।” "এ ব্যক্তি মুমিন নয় যে উদর পূর্ণ অবস্থায় রাত যাপন করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়েছে।” "সেই,ব্যক্তি মিসকীন নয় যাকে একটি-দুটি খেজুর এবং এক-দুই গ্রাস খাবার ভিক্ষায় নামায়।” খ্যার লজ্জাবোধ নেই তার ঈমান নেই।” সর্বস্বীকৃত মতানুসারে এ হাদীসগুলো নফিয়ে কামাল ণয়। অর্থাৎ "পূর্ণ মুমিন নয়’ এ অর্থ বহন করে। আলোচিত হাদীসটিও অনুরূপ অর্থবোধক। তাছাড়া উষুর :স্ময় তাসমিয়া ফরয হলে তায়াম্মূমেও তা ফরয হতো। কেননা তায়াম্মুমের ব্যাপারটি অধিক গুরুত্বপূর্ণ। তাতে নিয়াতও ফরয। অথবা আমরা বলব, উযু এবং পবিত্রতা সমার্থবোধক নয়৷ হাদীস শরীফে তাসমির্মা না পড়লে উযু হয় না বলে যে উল্লেখ রয়েছে এর অর্থ “পবিত্রতা অর্জন হয় না’ নয়। উযুর অর্থ আল্লাহর অনুগ্রহ ও তাঁর সন্তুষ্টি যা মুমিন ব্যক্তি বিসমিল্লাহর সাথে উষু করার কারণে কিয়ামতের দিন লাভ করবে। ইমাম তাহাবী (রহ) মুহাজির ইবনে কুনফুয . (রা) স্বতে একটি হাদীস বর্ণনা করেছেন। হাদীসটি এই £ "একদা মুহাজির (রা) রাসুলুত্লাহ (সা)-এর কাছে এসে তাঁকে সালাম দেন। সম্ভবতঃ রাসূলুল্লাহ (সা) তখন ইসতিঞ্জা করছিলেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।