জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুত তাহারাত ৫১ ২৪। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ রাতের ঘুম থেকে উঠে নিজের হাত দুই অথবা তিনবার না ধোয়া পর্যন্ত যেন তা পানির পাত্রে প্রবেশ করানো থেকে বিরত থাকে। কেননা তার জানা নেই, তার হাত কোথায় রাত কাটিয়েছে (ঘুমের ঘোরে হয়ত তা লজ্জাস্থানে পৌছে যেতে পারে)- (বু, মু, দা, না, ই, আ)। : এ অনুচ্ছেদে ইবনে উমার, OE ETT বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। ইমাম শাফিঈ বলেন, দিনে অথবা রাতে ঘুম থেকে উঠে হাত না ধুয়ে তা উযুর পানিতে প্রবেশ করানোটা আমি মাকরূহ মনে করি। অবশ্য হাতে নাপাক না থাকা অবস্থায় যদি পাত্রে হাত ঢুকায় তবে পানি নাপাক হবে না। ইমাম ‘আহমাদ বলেন, যদি কেউ রাতের ঘুম থেকে উঠে হাত না ধুয়ে পানির পাত্রে তা প্রবেশ করায় তাহলে এ পানি ফেলে দিতে হবে। ইমাম ইসহাক বলেন, কেউ যেন রাতে অথবা দিনে ঘুম থেকে উঠে হাত ধোয়ার পূর্বে তা পানির পাত্রে না ঢুকায়।২৩ সঅনুচ্ছেদ $২০ AGH Te EE A EN যম যেমন তাঁর মতেও উযুর সময় মিসওয়াক সুন্নাতে মুয়াক্কাদা। সুতরাং এক্ষেত্রে প্রকৃত কথা এই যে, নামাযের সময় মিসওয়াক মুস্তাহাব। আবু হানীফা (রহ) প্রথম থেকেই এ অভিমত পোষণ করেছেন। নামাযের সময় তাঁর মিসওয়াক করতে নিষেধ করার পিছনে মূল কারণ হলো, এ সময় মিসওয়াক করলে মুখ থেকে রক্ত বের হওয়ার আশংকা থাকে ‘এবং জামাআতের সাথে তাহরীমা ছুটে যাওয়ারও আশংকা থাকে৷ প্রকৃতপক্ষে নামাযের সময় মিসওয়াক জরুরী সুন্নাত নয়। যদি তাই হত তাহলে নবী (সা) এবং সাহাবাদের যুগ থেকে এ সম্পর্কে বহু ঘটনা বর্ণিত থাকত। অথচ যায়েদ ইবনে খালিদ (রা) ব্যতীত অন্য কেউ কানে মিসওয়াক রেখেছেন বলে কোন বর্ণনা নেই। উসূলে হাদীস এবং ফিক্হশাস্ত্রে বর্ণিত আছে যে, যখন হাদীস কোন প্রসিদ্ধ ঘটনা সম্পর্কে বর্ণিত হয় অথচ এঁ হাদীসটিকে শুধুমাত্র একজন রাবী অন্য একজন থেকে বর্ণনা করেন তখন তার নির্দেশ মুস্তাহাব বলে পরিগণিত হয়। এ হাদীসের বিপরীত সাহাবাদের আমল এটাই প্রমাণ করে যে, ব্যাপারটি জর্রী নয়। আমাদের অভিমতটিও এরূপ -(মাহমূদ)। ২৩. যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগে £ এ হাদীস থেকে অনুধাবন করা যায় যে, Ee SUS PE AAD a hence a Le Al প্রবেশ নিষিদ্ধ হওয়ার কোন কারণ থাকতে পারে না -(মাহমুদ)। হানাফী মতে, ঘুম থেকে উঠে উযুর পাত্রে হাত দেওয়ার পূর্বে তা ধুয়ে নেয়া উত্তম। (অনু!) www.pathagar.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।