জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুত তাহারাত 8৫ হাদীসকে তিনি অধিকতর সহীহ বলে গ্রহণ করেছেন এবং সহীহ বুখারীতে তা সংকলন করেছেন। আমার মতে ইসহাকের সূত্রে ইসরাঈল ও কায়েস কর্তৃক বর্ণিত হাদীস সর্বাধিক সহীহ। কেননা আবু ইসহাক থেকে বর্ণিত হাদীসসমূহ স্বরণ রাখার ব্যাপারে ইসরাঈল অন্যদের তুলনায় অধিকতর শক্তিশালী এবং সুপ্রতিষ্ঠিত রাবী। তাছাড়া কায়েস ইবনে রবীও তাঁর অনুরূপ বর্ণনা করেছেন। আবু ঈসা বলেন, আবু ইসহাকের সূত্রে যুহাইরের বর্ণনা তেমন শক্তিশালী নয়।১৭ কেননা তিনি তার কাছে শেষ বয়সে হাদীস শ্রবণ করেছেন। ইবনে হাম্বল বলেন, তুমি যদি যাইদা ও যুহাইরের কাছে হাদীস শুনে থাক তাহলে অন্যের কাছে তা শুনার প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি যুহাইরকে আবু ইসহাকের হাদীস বর্ণনা করতে শুন তাহলে তা অন্যের কাছেও জিজ্ঞেস করে নিও। আবু ইসহাকের নাম আমর ইবনে আবদুল্লাহ সাবিয়ী হামদানী। আবু উবাইদা ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ তাঁর পিতার নিকটে কোন হাদীস শুনেননি। তার আসল নাম জানা যায়নি। আমর ইবনে মুররা বলেন, আমি আবু উবাইদা ইবনে আবদুল্লাহকে জিজ্ঞেস করলাম, আপনি কি আবদুল্লাহ (রা) থেকে কোন হাদীস বর্ণনা করেন? তিনি বলেন, না। অনুচ্ছেদ £ ১৪ যেসব বস্তু দিয়ে ইসতিনজা করা মাকরূহ। SNARES EEE ci SEN LT NE Ea AE GEES) 2 HG UG pa Yo Dy HES 3 LS 0 ho ১৮। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু : আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা না শুকনা গোবর দিয়ে আর না হাড় দিয়ে ইস্তিনজা করবে। কেননা এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য-(মু)।১৮ এ অনুচ্ছেদে আবু হুরায়রা, সালমান, জাবির ও ইবনে উমার (রা)-র সূত্রে বর্ণিত ১৭. যুহাইর তাঁর উত্তাদ আবূ ইসহাকের পরিণত বয়সে তাঁর কাছে হাদীস শুনেছেন। আর এই বয়সের বর্ণনা হাদীসবিদদের বিচারে নির্ভরযোগ্য নয় - (মাহমুদ)। ‘১৮. হাড় তোমাদের ভাই জিনদের খাদ্য £ “ইন্নাহ” শব্দের 'হা’ সর্বনামের প্রত্যাবর্তন স্থল দুটো ‘হতে পারে। (১) সর্বনামটির প্রত্যাবর্তনস্থল হচ্ছে "হাড়” এবং এই সম্ভবনা অধিক। এর অর্থঃ: হাড় জিনদের খাদ্য। (২) সর্বনামটি পৃথক পৃথকভাবে 'ইযাম’ (হাড়) এবং রাওস (গোবর) উভয়ের প্রতিই প্রত্যাবর্তন করেছে। গোবরকে জিনদের খাদ্য বলা হয়েছে রূপক অর্থে এবং সামান্যতম সম্পর্কের ভিত্তিতে। কেননা এটা তাদের খাদ্য না হলেও তাদের পশুর খাদ্য। এও www.pathagar.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।