জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

88 আল-জামে আত-তিরমিযী হাদীসও রয়েছে। আবু ঈসা বলেন, সালমান (রা)-র বর্ণিত হাদীস হাসান এবং সহীহ। অধিকাংশ সাহাবা ও তাবিঈর মতে ইস্তিনজায় যদি ঢিলা দ্বারা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তবে তাই যথেষ্ট, পানির প্রয়োজন নেই। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাকের এটাই মত। অনুচ্ছেদ £১৩ দুটি ঢিলা দিয়ে ইস্তিনজা করা। Smal il Gk ll Sk ~~? Ce 90 LT, SG EL -\V ECs AS al Ht do HEF UG abl a5 bh CO Ms AIG By, as 5 IG LS BS Ya IG +5 LIU, Eyl ১৭। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত।১৫ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ' পায়খানায় যাওয়ার সময় (আমাকে) বললেন £ আমার জন্য তিন টুকরা পাথর নিয়ে আস। রাবী বলেন, আমি পাথরের দুটি টুকরা এবং শুকনা গোবরের একটি টুকরা নিয়ে আসলাম। তিনি পাথরের টুকরা দুটো রাখলেন এবং গোবরের টুকরাটা ফেলে দিলেন। তিনি বললেন £ "এটা নাপাক জিনিস”-(ই)। আবু ঈসা বলেন, কায়েস ইবনে রবী এ হাদীসটি আবু ইসহাক থেকে, তিনি আবু উবাইদা থেকে, তিনি আবদুল্লাহ (রা) থেকে ইসরাঈল বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। মা’মার এবং আশম্মার ইবনে যুরাইক আবু ইসহাক থেকে, তিনি আলকামা থেকে, তিনি আবদুল্লাহ (রা) থেকে এ হাদীস বর্ণনা করেন। যুহাইর আবু ইসহাক থেকে, তিনি আবদুর রহমান ইবনে আসওয়াদ থেকে, তিনি নিজ পিতা আসওয়াদ ইবনে ইয়াধীদ থেকে, তিনি আবদুল্লাহ (রা) থেকে এ হাদীস বর্ণনা করেন। যাকারিয়া ইবনে আবু যাইদা (রা)-র সূত্রে এ হাদীস বর্ণনা করেন। হাদীসটির সনদে গরমিল আছে। আবু ঈসা বলেন, আমি আবদুল্লাহ ইবনে আবদুর রহমান দারিমীকে১৬ জিজ্ঞেস করলাম, আবু ইসহাকের সূত্রে বর্ণিত এসব রিওয়াতের মধ্যে কোনটি সর্বাধিক সহীহ্‌? তিনি এর কোন জবাব দিতে পারেননি। আমি এ সম্পর্কে মুহাস্মাদকে (বুখারী) জিজ্ঞেস করলাম। তিনিও এর কোন জবাব দেননি। আবু ইসহাকের সূত্রে যুহাইর কর্তৃক বর্ণিত ১৫. আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত £ সাহাবীদের স্তরে শুধুমাত্র 'আবদুল্লাহ’ নাম উল্লেখ থাকলে, বুঝতে হবে ইনি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) -(মাহমূদ)। ১৬. আবদুল্লাহ ইবন আবদুর রহমান £ ইনি প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম দারিমী (র) -(মাহমুদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।