জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুস সাফার ‘BaS সাহাবা ও তাবিঈনের মতে মুফাসসাল সূরাসমূহে কোন সিজদা নেই।১৯৩ মালিক ইবনে আনাস এই মতের সমর্থক। কিন্তু প্রথম দলের মতই অধিকতর সহীহ। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ ও আহমাদ প্রথম মতের সমর্থক। (অর্থাৎ মুফাসসাল সূরায় সিজদাআছে)। অনুচ্ছেদ £১৪ যে ব্যক্তি সূরা নাজমে সিজদা করে না। ot” 0 5 “ ol ur ওঃ US] mn m2 ses Go -o¥V SG IG ot ot LG be US of lbs LF LLS dl As US es OB 2d LS a Do dbl Jo ৫৩৭। যায়েদ ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সান্রাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সূরা নাজম পাঠ করে শুনালাম, কিন্তু তিনি সিজদা করেননি (বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ)। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। কতিপয় আলেম উল্লেখিত হাদীসের ব্যাখ্যায় বলেছেন, যেহেতু যায়েদ ইবনে সাবিত (রা) সিজদা করেননি তাই রাসুলুল্লাহ (সা)-ও সিজদা করেননি। তাদের মতে তিলাওয়াতকারী সিজদা না করলে শ্রোতার উপর সিজদা ওয়াজিব হয় না। কতকে বলেন, শ্রবণকারীর উপরও সিজদা করা ওয়াজিব, এটা পরিত্যাগের কোন অনুমতি নাই। যদি উযুহীন অবস্থায় শুনে তবে উষু করার পর সিজদা করবে। সুফিয়ান সাওরী ও কুফাবাসীগণ (আবু হানীফা ও তীর সহচরবৃন্দ) একথা বলেছেন। ইসহাকও অনুরূপ মত ব্যক্ত করেছেন। অপর একদল মনীষী বলেছেন, যে ব্যক্তি' সিজদা করতে চায় এবং তার ফযীলাত (সাওয়াব) অর্জন করতে ইচ্ছুক কেবল সেই সিজদা করবে। সিজদা পরিত্যাগেরও অনুমতি আছে। অর্থাৎ সে ইচ্ছা করলে সিজদা নাও করতে পারে। তীরা উপরে উল্লেখিত যায়েদ (রা)-র মারফু হাদীসকে দলীল হিসাবে গ্রহণ করেছেন। তাঁরা বলেন, যদি সিজদা করা ওয়াজিব হত তবে মহানবী (সা) যায়েদ (রা)- কে সিজদা করতে বাধ্য করতেন এবং তিনি (স!) নিজেও সিজদা করতেন। তাঁরা উমার (রা) হাদীসও নিজেদের দলীল হিসাবে গ্রহণ করেছেন। of BG 8 5 U3 All A Bn 1G SA Sao fn LOGIN EE ES J UIE Sl nl US sl dl ১৯৩ ' সূরা হজুরাত থেকে শেষ পর্যন্ত সূরাগুলোকে মুফাসসাল সূরা বলে। ইমাম মালেকের মতে 0 ল্য শুলে তে কোন সজ লই। সূতনাং তার মতে সরা এ জয় হয লাক ও এ ইকরার মধ্যে সিজদা নেই। ইবনে আব্বাস (রা)-র সূত্রে বর্ণিত উপরোক্ত হাদীসটি মুরসাল। কারণ, ঘটনার সময় তিনি ছিলেন না। তবে ইবনে মাসউদ (রা)-র বর্ণনা সঠিক- (অনু )। www.pathagar.com

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।