জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আ্বওয়াবুস সাফার ৩৯৫ FLA ICG AL AL al Lo di Jo A ad od LS S32 2s EOD IEG Lb G5 5 LAIN ICT SF SWS GS LIL EB LG 5 CID ILG S, IW Sl ৫২৫। আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে (জামাআতে) নামায পড়লেন। তিনি দীর্ঘক্ষণ ধরে কিরাআত পাঠ করলেন, অতঃপর রুকু করলেন এবং দীর্ঘক্ষণ রুকৃতে থাকলেন, অতঃপর মাথা তুললেন (রুক্‌’ থেকে উঠলেন)। তিনি পুনরায় দীর্ঘ কিরাআাত পাঠ করলেন কিন্তু প্রথমবারের চেয়ে কম ল্বা করলেন, অতঃপর রুকৃতে গেলেন এবং দীর্ঘ সময় রুকূতে অবস্থান করলেন, কিন্তু পূর্বের চেয়ে সংক্ষেপে করলেন। অতঃপর তিনি রুকু থেকে মাথা তুলে সিজদায় গেলেন। তিনি দ্বিতীয় রাকআতও উল্লেখিত নিয়মে পড়লেন (বুখারী, মুসলিম ও অন্যান্য)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ হাদীসের পরিপ্রেক্ষিতে ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেছেন, সুর্যগ্রহণের নামায চার রুকু ও চার সিজদায় আদায় করবে। শাফিঈ আরো বলেছেন, প্রথম রাকআতে সূরা ফাতিহার পর সূরা বাকারার মত যে কোন দীর্ঘ সুরা পড়বে। দিনে হলে নিঃশব্দে কিরাআাত পড়বে। অতঃপর রুকুতে গিয়ে কিরাআাত পাঠের পরিমাণ সময় রুকৃতে থাকবে। অতঃপর 'আলহামদু লিল্লাহি আল্লাহ আকবার বলে মাথা তুলে দাড়াবে এবং সুরা ফাতিহার পর সূরা আল ইমরানের মত লহ্বা সূরা পাঠ করবে। অতঃপর রুকৃতে গিয়ে কিরাআত পাঠের পরিমাণ সময় রুকৃতে অবস্থান করবে। অতঃপর ‘সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলে মাথা তুলবে। অতঃপর দুটি পূর্ণাঙ্গ সিজদা করবে এবং প্রত্যেক সিজদায় রুকুর পরিমাণ সময় অবস্থান করবে। অতঃপর দাঁড়িয়ে সূরা ফাতিহার পর সূরা নিসার মত দীর্ঘ সূরা পাঠ করবে, অতঃপর কিরাআতের মত দীর্ঘ রুকু করবে। অতঃপর “আলহামদু লিল্লাহ আল্লাহ আকবার’ বলে মাথা তুলে দাঁড়াবে। অতঃপর সুরা মাইদার মত দীর্ঘ সূরা পাঠ করবে, রুকূও কিরাআতের মত দীর্ঘ করবে। অতঃপর মাথা তুলবে এবং ‘সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলবে। অতঃপর দুটি সিজদা করে, তাশাহ্‌হুদ পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করবে।১৮৮ ১৮৮. গণের নামায ঃ [০০ বিভিন্ন হাদীসে গ্রহণের নামাযে প্রতি রাকআতে এক থেকে ছয় রুকু পর্যন্ত উল্লেখ আছে। এ নিয়ে ইমাম আবু হানীফা এবং ইমাম শাফিঈর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। ইমাম আবু হানীফার মতে প্রতি রাকআতে শুধুমাত্র একটি রুকু করতে হবে। ইমাম শাফিঈর মতে প্রতি রাকআতে দুইটি করে রুকু করতে হবে। তাঁরা উতয়ই এ সম্পর্কিত অন্যান্য বৰ্ণনাসমূহ ত্যাগ করেছেন। অধিক সংখ্যক রুকু ত্যাগ করার ক্ষেত্রে ইমাম আবু হানীফা এবং ইমাম শাফিঈ একমত www.pathagar.com

— পৃষ্ঠা ৩৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।