৩৯২ আল-জামে আত-তিরমিযী ৫২১। আব্বাদ ইবনে তামীম (রা) থেকে তীর চাচার সুত্রে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে বৃষ্টি প্রার্থনার জন্য বের হলেন। তাদেরকে নিয়ে তিনি দুই রাকআত নামায পড়লেন। এতে তিনি সশব্দে কিরাআাত পাঠ করলেন। তিনি তীর চাদর উল্টিয়ে দিলেন, দুই হাত উপরে তুললেন' এবং কিবলামুখী হয়ে দোয়া করলেন (বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, আহমাদ)।১৮৭ আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে আব্বাস, আবু হুরায়রা, আনাস ও আবুল লাহম (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আলেমগণ এ হাদীস অনুযায়ী আমল করেন। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও অনুরূপ মত প্রকাশ করেছেন। আব্বাদ ইবনে তামীমের চাচার নাম আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম আল- মাযিনী (রা)। Ed of bs pil fr 2S be dl pS Spe 2 Es cil G0 ie LS a dl do dl es SG, ৫২২। আবুল লাহাম (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহজারু্য-যাইত নামক স্থানে বৃষ্টি প্রার্থনা করতে দেখলেন। তিনি দুই হাত তুলে দোয়া করলেন (নাসাঈ)। ১৮৭. বৃষ্টি প্রার্থনা করাঃ ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার জন্য দোয়াই হচ্ছে আসল। ইমাম আবু হানীফার মতে এ দোয়া নামাযের মাধ্যমেও হতে পারে এবং নামায ছাড়াও হতে পারে। কেননা আল্লাহ তাআলা বলেন, " তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। তিনি ক্ষমাশীল।, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন- নূহ ৪ ১০, ১১)।” হাদীসে আছে, এক জুমুআর দিনে নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক বেদুইন এসে বলল, হে আল্লাহর রাসূল! ধনসম্পদ নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবারপরিজন মরে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ (সা) দাড়িয়ে আল্লাহূর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এতে মেঘ সারা আকাশ ছেয়ে যায় এবং আকাশ বৃষ্টি বর্ষণ করতে শুরু করে। এমনকি তাঁর দাড়ি মোবারকে পানি বেয়ে পড়ে। এরপর নবী (সা) জুমুআর নামায আদায় করেন। উল্লেখিত বৰ্ণনা থেকে জানা যায়, বৃষ্টি প্রাথনার জন্য জামাআাতে নামায পড়া জরুী নয়। ইমাম আবু হানীফার মতে জামাআতে নামায পড়লেও জায়েয হবে এবং একাকী নামায পড়লেও জায়েয হবে। এ দুটির কোনটিতেই অসুবিধা নেই। ইমান শাফিঈর মতে বৃষ্টি প্রার্থনার জন্য জামাআতে নামায পড়তে হবে -(মাহমূদ)। মতে এ সম্পর্কিত হাদীসগুলো নির্দোষ নয়। UU ET En . নামায জামাআতেই পড়তে হয় (অনু.)। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।