জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ " আল-জামে আত-তিরমিযী “ওয়াসাল্লামের অনুমতি রয়েছে, কিন্তু কিবলাকে সামনে করে বসা যাবে না। তাঁর মতে ক! অনুচ্ছেদ £ ৭ উল্লিখিত ব্যাপারে অনুমতি সপ্পর্কে। 0 ৬ 9৬ bs Ms Sl 6. Hl es Ge -A LN pies ed do i I Ds ge যে কোন অবস্থায় মাকরূহ। BEE EE হাদীসের সাধারণ তাব থেকেই দলীল গ্রহণ করেছেন। আবু আইউব আনসারী (র!)-র বক্তব্য ‘থেকে তীঁদের অভিমত আরও শক্তিশালী হয়। (২) ইমাম শাফিঈর মতে খোলা ময়দানে কিবলামুখী হওয়া বা কিবলার দিকে পিঠ করে বসা কোনটিই মাকরূহ নয়। ইমাম শাবীও এ অভিমত পোষণ করেন। তাঁরা আবু দাউদে উল্লেখিত মারওয়ান আল-আসগারের হাদীস দলীলরূপে গ্রহণ করেন। হাদীসটি এই যে, মারওয়ান আল- আসগার বলেন ঃ F্আমি ইবনে উমার (রা)-কে দেখেছি যে, তিনি তাঁর বাহনকে বসিয়ে কিবলামুখী হয়ে পেশাব করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, নবী (সা) কি এটা নিষেধ করেননি? তিনি জবাবে বলেন, হা! তিনি (সা) খোলা ময়দানে এভাবে বসতে নিষেধ করেছেন, ঘরের মত নির্মিত পায়খানার ক্ষেত্রে নয়। সুতরাং তোমার এবং কিবলার মাঝে কোন আবরণ থাকলে একাজে কোন দোষ নেই। তাঁরা ইবনে উমারের হাদীসও(১১নং) দলীল হিসাবে গ্রহণ করেছেন। (৩) ইমাম আহমাদের মতে কিবলামুখী হয়ে পায়খানা-পেশাবে বসা মাকরূহ। তা খোলা ময়দানেই হোক বা ঘরের মত নির্মিত পায়খানায় হোক। তিনি তাঁর মতের এ অংশে ইমাম আবু হানীফার সাথে শরীক হয়েছেন এবং দ্বিতীয় অংশে ইমাম শাফিঈর সাথে শরীক হয়ে বলেন ঃ কিবলার দিকে পিঠ করে বসা দেয়াল ঘেরা পায়খানার ক্ষেত্রে জায়েয, কিন্তু খোলা মাঠে জায়েয নয়। হানাফীগণ তাদের মতের সপক্ষে কয়েকটি দিক থেকে দলীল পেশ করেছেন। (১) উসূলে হাদীসে বর্ণিত হয়েছে যে, “মুবাহ এবং হারামের মাঝে বিরোধ দেখা দিলে হারাম নিদেশটি কার্যকর হয়।” (২) কাওলী হাদীস সাধারণ নির্দেশ জ্ঞাপক (আম) এবং ফেলী হাদীস বিশেষ নির্দেশ জ্ঞাপক (খাস)। সুতরাং প্রথম মতের উপর আমল করাই নিরাপদ। (৩) ইমাম তিরমিযী যে মন্তব্য করেছেন তাও এর সপক্ষে একটি দলীল। অথাৎ এ অনুচ্ছেদে আবু আইউবের হাদীসটিই সর্বাধিক সহীহ। (8) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু আইউব আনসারী (রা)-র বক্তব্য এই মতকে আরো শক্তিশালী করে। (৫) এক্ষেত্রে পঞ্চম দলীল হল কিয়াস। কেননা আল্লাহর ঘরের অসম্মান হয় বলেই কিবলার দিকে মূখ বা পিঠ করে পায়খানায় বসা মাকরূহ এ কারণটি উভয় ক্ষেত্রেই (মাঠ এবং দেয়াল ঘেরা পায়খানা) বিদ্যমান। সুতরাং কোন একটিকে খাস করার পেছনে যৌক্তিকতা থাকতে পারে না - (মাহমূদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।