জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

'আবওয়াবুস ন সাফার ৩৮৭ BUNCH WS yo Cs 5 LEH EL TS fs Ss “ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন সফরে উনিশ দিন অবস্থান করলেন। তিনি বরাবর (চার রাকআত ফরযের স্থলে) দুই রাকআতই পড়তে থাকলেন। ইবনে আব্বাস (রা) বলেন, এজন্য আমরাও উনিশ দিন অবস্থান করলে দুই রাকআতই পড়ে থাকি। যদি এরপর আরো বেশী, দিন অবস্থান করতে হয় তবে আমরা পূর্ণ নামায পড়ি।” আলী (রা) বলেন, যদি কোন ব্যক্তি সফরে দশ দিন অবস্থান করে তবে সে পূর্ণ নামায 'পড়বে। ইবনে উমার (রা) বলেন, যে ব্যক্তি পনর দিন অবস্থান করবে সে পূর্ণ নামায পড়বে। ইবনে উমার (রা)-র অপর মতে বার দিনের কথা উল্লেখ আছে। সাঈদ ইবনুল মুসায়্যাব (রহ) বলেন, যে ব্যক্তি চার দিন অবস্থান করবে সে চার রাকআত পড়বে। কাতাদা ও আতা তাঁর এ মত বর্ণনা করেছেন। দাউদ ইবনে আবু হিন্দ তাঁর কাছ থেকে এর বিপরীত বর্ণনা করেছেন। এ ব্যাপারে আলেমদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। সুফিয়ান সাওরী ও কুফাবাসীগণ (আবু হানীফা ও তাঁর অনুসারীগণ) পনর দিনের সময়সীমা নির্ধারণ করেছেন। তাঁরা বলেছেন, যদি কমপক্ষে পনর দিন (সফরে একই এলাকায়) অবস্থানের নিয়াত করা হয় ‘তবে পূর্ণ নামায পড়তে হবে। আওযাঈ বলেন, যদি বার দিন অবস্থানের নিয়াত করা হয় তবে পূর্ণ নামায পড়। মালিক, শাফিঈ ও আহমাদ বলেন, যদি চার দিন একই স্থানে অবস্থানের নিয়াত করা হয় তবে পূর্ণ নামায পড়তে হবে। ইসহাক বলেন, শক্তিশালী মত হল ইবনে আর্বাসের হাদীসে বর্ণিত মত।১৮৫ তিনি এ হাদীসই অনুসরণ করেছেন। তিনি বলেন, ইবনে আব্বাস (রা) রাসুলুল্লাহর (সা)-এর কাছ থেকে বর্ণিত তীর নিজের হাদীস অনুযায়ী আমল করেছেন। এ হাদীসের মর্ম অনুযায়ী যদি কোন ব্যক্তি সফরে কোথাও উনিশ দিন অবস্থান করার নিয়াত করে তবে সে পূর্ণ নামায পড়বে। অসংখ্য মতভেদ থাকা সত্ত্বেও মনীষীগণ একটি বিষয়ে মতৈক্যে পৌছেছেন। তা হল, মুসাফির ব্যক্তি কোন স্থানে নির্দিষ্ট কতদিন অবস্থান করবে তা যদি ঠিক না করে থাকে বা তার নিয়াত না করে থাকে তবে সে কসরই পড়তে থাকবে, তা যত বছরই হোক না কেন। onl oe Ls SF Jol ol or Lo yl Ef ৬ CS -0\০- ‘১৮৫. ইমাম ইসহাকের মতে উনিশ দিন এক স্থানে অবস্থানের নিয়াত করলে মুকীম হবে। ইবনে আৰ্বাস (রা)-র হাদীস থেকে প্রমাণিত এ মতটিই তাঁর কাছে সবচেয়ে শক্তিশালী। কোন হাদীসে উনিশ দিনের কম নিয়াত করলেও মুকীম হবে বলে উল্লেখ আছে। যেমন পনর দিন এবং পনর দিনের কম হলেও মুকীম হবে বলে উল্লেখ আছে। বুখারী এবং মুসলিম শরীফে এ সকল বর্ণনা এসেছে-(মাহমুদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।