৩৬২ আাল-জামে আত-তিরমিযী' 8৭২। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে গেলে জুমুআর নামায পড়তেন -(বু, দা)।১৭৮ আবু ঈসা বলেন, আনাস (রা)-র হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে সালামা ইবনুল আকওয়া, জাবির ও যুবায়ের ইবনুল আওয়াম (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অধিকাংশ মনীষীর মতে সূর্য ঢলে যাওয়ার পর ভৃমুআর ওয়াক্ত শুরু হয়, যেমন যোহরের ওয়াক্ত। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মত ব্যক্ত করেছেন। একদল আলেমের মতে, জুমুআর নামায সুর্য ঢলে যাওয়ার পূর্বে পড়ে নিলে তাও জায়েয এবং নামায হয়ে যাবে। ইমাম আহমাদ বলেন, যে ব্যক্তি সূর্য ঢলে যাওয়ার পূর্বে ভুমুআ পড়ে নিল আমার মতে তার নামায পুনর্বার পড়া তার উপর ওয়াজিব নয়। অনুচ্ছেদ ই ৯0 মিষ্বারের উপর দাড়িয়ে খুতবা দেওয়া।১*১ ber " sue Ul I se Po vai> x» CG Vr" PA se 2 od oie a2 BB Oo PE PEE o0 rer ISU 2.501 on SU Eo IG SAA OLE ST Ln ১৭৮ হানাফী মতে যোহরের নামাযের সময়ই জুমুআর নামাযের সময়, তার পূর্বেও হয় না পরেও হয় না। মালিকী মাযহাবে জুমুআর ওয়াক্ত সূর্য ঢলে যাওয়ার পর থেকে মা নামায থেকে এতটা পূর্ব পর্যন্ত থাকে যে, সূর্যান্তের পূর্বে খুতবা ও নামায শেষ করা যায়। হাহ্বলী মাযহাব মতে জুমুআর ওয়াক্ত সকাল বেলা সূর্য উপরে উঠার পর থেকে আসরের সময় শুরু হওয়া পর্যন্ত। আবু হানীফার মতে, জুমুআর নামায শুদ্ধ হওয়ার জন্য ইমাম ছাড়া আরো তিনজন এমন লোক দরকার যাদের উপর নামায ফরয হয়েছে। আবু ইউসুফ ও মুহাম্মাদের মতে ইমাম সহ দৃ’জন , শাফিঈ ও আহমাদের মতে ইমামসহ অন্ততঃ চল্লিশজন এবং মালিকের মতে ইমাম ছাড়া আরো বারজন লোক দরকার। অধিক ব্যাখ্যার জন্য তাফহীমুল কুরআন, সূরা ' জুমুআর ১৮ নশ্বর টীকা দ্রষ্টব্য (অনু')। ১৭৯' ‘খুতবা’ শব্দের অর্থ ‘বক্তৃতা’ বা ভাষণ। জুমুআর ফরয নামাযের পূর্বে ইমাম সাহেব মিষ্বারে দাঁড়িয়ে উপস্থিত মুসল্লীদের পরপর যে দুটি ভাষণ দেন তাই জুমুআর খুতবা নামে: পরিচিত। জুমুআর নামায শুদ্ধ হওয়ার জন্য খুতবা দেওয়া অপরিহার্য শর্ত। এই খুতবা বা ভাষণ আরবী ভাষায় হওয়া উচিৎ না স্থানীয় (মাতৃ) তাষায় তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ‘একদল আরবীতে খুতবা দেয়ার পক্ষপাতী, অপর দল উপস্থিত নামাযীদের (বা তাদের অধিকাংশের) বোধগম্য ভাষায় খুতবা দেওয়ার পক্ষপাতী। উভয় দলের পক্ষে ও বিপক্ষে যুক্তিপ্রমাণরয়েছে। মাওলানা সাইয়েদ মওদূদী বলেছেন, "খুতবার একটি অংশ অবশ্যই আরবীতে হতে হবে। আল্লাহর প্রশংসা ও গুণগান, মহানবী (সা), তাঁর পরিবার-পরিজন ও সাহাবাদের প্রতি দুরূদ ও সালাম এবং দোয়া তার অন্তর্ভুক্ত থাকবে। কুরআনের তিলাওয়াতও আরবীতেই হতে হবে। দ্বিতীয় অংশ যাতে উপদেশ, শরীআতের নির্দেশাবলী, যুগের প্রয়োজন ও সমসাময়িক সমস্যাবলী সম্পর্কে ইসলামের দিকনির্দেশ উপস্থিত লোকদের বা তাদের অধিকাংশের বোধগম্য ভাষায় হওয়া উচিৎ। একই এলাকায় একাধিক তাষা প্রচলিত থাকলে সেখানকার মুসলমানগণ যে ভাষাটি অধিক ব্যবহার করেন খুতবার এ অংশটি সে ভাষাতেই হওয়া উচিৎ। যদি জুমুআর নামাযে বিভিন্ন ভাষাভাষী লোক একত্র হয় তবে সম্পূর্ণ খুতবাই আরবীতে হওয়া উচিৎ।* এ বিষয়ের উপর বিস্তারিত জানার জন্য সাইয়েদ মওদূদীর “নির্বাচিত রচনাবলী” শীর্ষক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ৩৮৫ পৃষ্ঠা থেকে ৪৪৮ পৃষ্ঠা পর্যন্ত অধ্যয়ন করা যেতে পারে (অনু')। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।