জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুল জুমুআ ্‌ ৩৬১ থেকে একটি বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ "এমন ব্যক্তির উপরও জুমুআ ওয়াজিব যে নামায আদায় করে রাতের প্রথম দিকেই নিজপরিবারে পৌছে যেতে পারে।” এটাও যঈফ হাদীস। কেননা এ হাদীসের এক রাবী আবদুল্লাহ ইবনে সাঈদ আল- মাকবৃূরী হাদীসশাস্তরে দুর্বল। জুমুআর নামায কার উপর ওয়াজিব তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন, যে ব্যক্তি জুমুআর নামায আদায় করে রাতের মধ্যেই ঘরে পৌছে যেতে পারে তার উপর ভুমুআ ওয়াজিব। অপর একদল মনীষী বলেছেন, যতদূর আযানের শব্দ পৌছে ততদূর পর্যন্তকার লোকদের উপর জুমুআ ওয়াজিব। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মত ব্যক্ত করেছেন।১৭৭ আমি (তিরমিযী) আহমাদ ইবনে হাসানকে বলতে শুনেছি £ আমরা আহমাদ ইবনে হাবলের কাছে উপস্থিত ছিলাম। কার উপর জুমুআ ওয়াজিব এ নিয়ে আলোচনা জমে উঠল। আহমাদ ইবনে হাষ্বল এ বিষয়ের উপর মহানবী (সা)-এর কোন হাদীস উল্লেখ করেননি। আহমাদ ইবনে হাসান বলেন, আমি আহমাদ ইবনে হাষলকে বললাম, আবু হরায়রা (রা) এ সম্পর্কে নবী (সা)-এর একটি হাদীস বর্ণনা করেছেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, নবী (সা)-এর হাদীস! আমি বললাম, হী। আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “যে ব্যক্তি রাত হতে হতে বাড়ি পৌছতে পারবে তাঁর উপরও জুমুআ ওয়াজিব।” এ হাদীস শুনে আহমাদ ইবনে হাষল আমার উপর ক্রোধান্বিত হলেন এবং বললেন, তোমার খোদার কাছে ক্ষমা চাও, তোমার খোদার কাছে ক্ষমা চাও। আহমাদ ইবনে হাম্বল একথা এজন্যই বলেছেন, তিনি এ হাদীসকে গণায়ই ধরেন ন।। কেননা তার সনদ দুর্বল। অনুচ্ছেদ £৯ জুমুআর নামাযের ওয়াক্ত। LB CB Ud tn Er CB po ns 2] Gio -tVY dl WC om ol oe al orl As on IO 5 SUL ১৭৭. জুমুআর নামায কার উপর ওয়াজিব হয়, এ নিয়ে আলেমরা মতবিরোধ করেছেন। এক দল আলেম রাসূলুল্লাহ (সা)-এর নিম্নবর্ণিত হাদীসের উপর আমল করেছেন। হাদীসটি এই? "নিজ ' পরিবারে বসবাসরত ব্যক্তির উপর জুমুআর নামায পড়া ওয়াজিব”। তাদের মতে এ হাদীস যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারেদ উপর জুমুআর নামায পড়া ওয়াজিব। ইমাম শাফিঈ, ইমাম আহমাদ, ইমাম ইসহাক এবং ইমাম আবু হানীফার মতে যে ব্যক্তি আযানের শব্দ "শুনতে পায় তার উপর জুমুআর নামায পড়া ওয়াজিব। অথাৎ'যে মুকীম এবং মুসাফির নয় তাকে ভুমুত পড়তে হবে। আর যে ব্যক্তি রাতে নিজ বাড়ীতে অবস্থান করে সে মুকীম হবে, মুসাফির হবে না। সুতরাং তার উপর জুমুআর নামায পড়া ওয়াজিব -(মাহমূদ)।' www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।