জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ : 'আল-জামে আত-তিরমিধযী পল ০ 2 a 34.2 PPL এল EA) seo BA se Abr 4 ‘ - PLN i> st onl | EN > rz EU, Cc Ke) EFF OE LE Lo bo J gs ALD 2 dll Ab bs BOL is Sal Sal Cie IG LG LE dt Lo al oe al GREG Ld ৩। আলী (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তাহারাত (পবিত্রতা) হল নামাযের চাবি; তাকবীর হল তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) হারামকারী এবং সালাম হল তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) হালালকারী-(দা, ই, আ)।৬ আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে এ হাদীসটি সর্বাধিক সহীহ এবং হাসান। আবদুল্লাহ ইবনে. মুহাম্মাদ ইবনে আকীল অতীব সত্যবাদী লোক। কতিপয় বিশেষজ্ঞ তাঁর মরণশক্তির ব্যাপারে আপত্তি তুলেছেন। আমি মুহান্মাদ ইবনে ইসমাঈলকে (বুখারীকে) বলতে শুনেছি, আহমাদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে ইবরাহীম এবং হমাইদী (রহ) আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আকীলের হাদীসকে দলীল হিসেবে গ্রহণ করেছেন। মুহাম্মাদ বলেন, তাঁর হাদীস বলতে গেলে গ্রহণযোগ্যই। এ অনুচ্ছেদে জাবির এবং আবু সাঈদ (রা)-র হাদীসও রয়েছে। ৬. ‘তাহারাত’ (পবিত্রতা) এখানে ‘উযুর’ অর্থে ব্যবহৃত হয়েছে। একজন নামাযীর পক্ষে নামাযের বাইরের যেসব কাজ করা বৈধ, তাকবীরে তাহরীমা করার সাথে সাথে তা সাময়িকভাবে হারায় হয়ে যায় এবং নামায শেষে সালাম ফিরানোর সাথে সাথে তা পুনরায় হালাল হয়ে যায় (অনুবাদক)। পবিত্রতা নামাযের চাবি £ ইমাম শাফিঈ (রহ) এ হাদীসকে নিজের দলীল হিসাবে গ্রহণ করে বলেছেন, বিশেষভাবে আল্লাহু আকবার শব্দ দ্বারা তাকবীর দেয়া ফরয। তেমনিভাবে সালাম শব্দ দ্বারা সালাম ফিরানোও ফরয। আমাদের (হানাফী) মতে শুধূ ‘আল্লাহ আকবার’ শব্দের মধ্যেই তাকবীর সীমাবদ্ধ নয়। বরং এমন যে কোন শব্দ দ্বারাই তাকবীর দেয়া যেতে পারে যা মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রকাশ করে। আমরা ইমাম শাফিঈর বক্তব্যের জবাবে বলব: উসূলবিদদের মতে কোন হাদীস খবরে ওয়াহিদ পর্যায়ের হলে তার মাধ্যমে কোন নির্দেশ ফরযের মর্যাদা লাভ করে না। অথবা এখানে তাকবীর শব্দের অভিধানিক অর্থ গ্রহণ করা হয়েছে (অর্থাৎ কারো মহত্ব প্রকাশ করা)। অথবা আমরা বলব, আল্লাহ আকবার দ্বারা তাহরীমা বাঁধতে হবে এবং ‘সালাম’ দ্বারা নামাযের সমাপ্তি ঘোষণা করতে হবে। কিন্তু এটা ফরয হওয়ার কারণে নয় যে, তা ছাড়া নামাযই বৈধ হবে না, বরং এটা অপেক্ষাকৃত উত্তম বলে বিবেচিত। বিশেষ করে ‘আল্লাহ আকবার’ বলা যে ফরয নয় তা প্রমাণিত হয় মহান আল্লাহ্‌র বাণী ঃ “যে নিজের, প্রতিপালকের নাম স্মরণ করেছে এবং নামায পড়েছে” (সূরা আলা £ ১৫) এ আয়াতের মাধ্যমে, এমনিভাবে যদি সালাম ফরয হত তাহলে নবী (সা) ইবনে মাসউদ (রা)-কে বলতেন না £ “যখন তুমি এটা বলবে বা করবে, তোমার নামায পূর্ণতা লাভ করবে।” যদি ‘সালাম’ শব্দের সাহায্যে নামাযের সমাপ্তি ঘোষণা করা ফরয হত তাহলে এই শব্দ উচ্চারণ করা ছাড়া নামায পরিপূর্ণ হওয়ার কোন প্রশ্নই উঠে না -(মাহমূদ)। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।