জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ আল-জামে আত-তিরমিয়ী 8৫২। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে কুরআনের সূরা শিক্ষা দিতেন, ঠিক 'তেমনিভারে প্রতিটি কাজে আমাদেরকে ইস্তিখারা (কল্যাণ প্রার্থনা) শিক্ষা দিতেন। তিনি ‘বলতেন ঃ যখন তোমাদের কেউ কোন কাজের ইচ্ছা করে তখন সে যেন ফরয ছাড়া দুই রাকআ্রাত নামায পড়ে নেয়, অতঃপর বলে ঃ: "আল্লাহুম্মা ইমী আস্তাখীরুকা"- সুন্মা আরদিনী বিহি।” “হে আল্লাহ! আমি তোমার জ্ঞানের সাহায্য প্রার্থনা করছি, তোমার শক্তির সাহায্য (প্রার্থনা করছি এবং তোমার মহান অনুগ্রহের প্রার্থনা করছি। তুমিই শক্তি ও ক্ষমতার’ অধিকারী, আমার কোন ক্ষমতা নেই। তুমি অফুরন্ত জ্ঞানের অধিকারী, আমার কোন জ্ঞান- নেই। তুমি অদৃশ্যবিষয়ে সম্পূর্ণরূপে ও সম্যকভাবে জ্ঞাত। হে আল্লাহ! তুমি যদি এ কাজটি ' আমার জন্য; আমার দীনের দৃষ্টিকোণ থেকে, আমার জীবন যাপনের ব্যাপারে এবং আমার কাজের পরিণামের দিক থেকে, অথবা (রাবীর সন্দেহ) তিনি বলেছেন £ আমার দুনিয়া ও আখেরাতের ব্যাপকুরে কল্যাণকর মনে কর তবে তা আমার জন্য নির্দিষ্ট করে দাও এবং আমার জন্য সহজ করে দাও। পক্ষান্তরে তুমি যদি এ কাজটি আমার জন্য, আমার দীনের দৃষ্টিকোণ থেকে, আমার জীবন যাপনের ব্যাপারে এবং আমার কাজকর্মের পরিণামের দিক থেকে, অথবা (রাবীর সন্দেহ) তিনি বলেছেন £ আমার ইহ-পরকালের ব্যাপারে ক্ষতিকর মনে কর , তবে তুমি সে কাজটি আমার থেকে দূরে সরিয়ে দাও এবং আমাকেও তা থেকে বিরত রাখ। যেখান থেকে হোক তুমি আমার জন্য কল্যাণ নির্ধারণ করে দাও।” অতঃপর তিনি (সা) অথবা রাবী বলেন, (এ কাজটির স্থলে) প্রার্থনাকারী যেন নিজের উদ্িষ্ট কাজের নাম করে -(আ, বু, দা, না, ই)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান, সহীহ এবং গরীব। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে মাসউদ ও আবু আইউব (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি আমরা কেবলমাত্র আবদুর রহমান ইবনে আবুল মাওয়ালীর সূত্রেই জানতে পেরেছি। তিনি মদীনার একজন শায়েখ এবং সিকাহ (নির্ভরযোগ্য) রাবী। অনুচ্ছেদ £১৯ সালাতুত তাসবীহ AE ols on XG UB SN Le AE Hi Eo tor Al A A i 2 Ne ES IG De be Le US ht Le LS IG IG 50 RLF ope pL Ss Lo UL IG WEY Yl YALA Ys Lh ds ol 3 0 alg 13 I GTS 0% ET oo COG ho www.pathagar.com

— পৃষ্ঠা ৩৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।