৩৪২ আল-জামে আত-তিরমিষী “সকালের নামাযের পর কোন বিতর নাই”। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাক বলেছেন, ফজরের নামাযের পর বিতরের ওয়াক্ত থাকে না। অনুচ্ছেদ £ ১৩ এক রাতে দুই বার বিতরের নামায নেই। Ee" tn all Xs AS IG ns > UES 5G Go -ttir il Le ds Ex 6 a be Le 1 Bb gi 3 be AS S02 4 88২। তলক ইবনে আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন,'আমি রাসুলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ এক রাতে দুইবার বিতর নাই -(দা)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান.এবং গরীব। যে ব্যক্তি রাতের প্রথম অংশে বিতর পড়েছে সে পুনরায় শেষ রাতে নামায় পড়তে উঠলে তাকে পুনরায় বিতর পড়তে হবে কিনা এ ব্যাপারে মনীষীদের মধ্যে মতবিরোধ রয়েছে। একদল সাহাবী ও তাবিঈর মত হল, সে তার বিতর নষ্ট করে দিয়েছে। তীরা বলেন, সে আরো এক রাকআত অতিরিক্ত পড়বে, অতঃপর যত রাকআত ইচ্ছা নামায পড়বে। সব নামাযের শেষে বিতর পড়বে। এ পদ্ধতি অবলম্বন করার কারণ হল, রাতে একবারের অতিরিক্ত বিতর নাই। ইমাম ইসহাক এই পদ্ধতি অবলধন করেছেন। অপর একদল সাহাবা ও তাবিঈর মত হল, যে ব্যক্তি প্রথম রাতে বিতর পড়েছে সে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে উঠলে যত রাকআত ইচ্ছা পড়ে নিবে। বিতর নষ্ট করার বা পুনরায় পড়ার প্রয়োজন নাই। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, মালিক এবং আহমাদ এ মত গ্রহণ করেছেন এবং এই মতই অধিকতর সহীহ। কেননা মহানবী (সা) বিতর পড়ার পর নফল পড়েছেন। Ao AE LAH LL GG al ie ol 2 Ol ES EFL ৪৪৩। উন্মে সালামা (রা) থেকে বণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাযের পর দুই রাকআত নামায পড়তেন -(আ, ই)। আবু উমামা, আইশা (রা) ও অন্যান্যরা মহানবী (সা)-এর কাছ থেকে অনুরূপ হাদীস বৰ্ণনা করেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।