৩১৮ আল-জামে আত-তিরমিযী কথা স্বরণ রাখা দরকার যে, ইমামদের মধ্যে এই মতবিরোধ বা রাসুলুল্লাহ (সা)-এর এই নিষেধাজ্ঞা চূড়ান্ত হারাম পর্যায়ের নয়, বরং মাকরূহ পর্যায়ভুক্ত। ফরয নামাযের পূর্বে যে সুন্নাত পড়া সম্ভব হয়নি তা কখন পড়তে হবে- এ বিষয়েও ইমামদের মধ্যে মতভেদ আছে। হানাফী মাযহাবের বিশেষজ্ঞ আলেমদের মতে তা সূর্যোদয়ের পর পড়তে হবে। তাদের দলীল হচ্ছে নিশ্নরূপ আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সা) বলেন £ যে ব্যক্তি ফজরের দুই রাকআত সুন্নাত (ফরযের পূর্বে) পড়ে নাই, সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়” -(তিরমিষী)। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরয নামাযের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসরের নামাযের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্য কোন নামায পড়তে নিধেষ করেছেন- (বুখারী)! তিরমিযী উধৃত হাদীসটি মুহাদ্দিস হাকেম এভাবে উল্লেখ করেছেন, "যে ব্যক্তি ফজরের দুই রাকআত সুন্নাত পড়তে ভুলে গেছে সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়।” কিন্তু ইমাম শাফিঈ, ইমাম আহমাদ, সুফিয়ান সাওরী, ইসহাক ইবনে রাহওয়ায় এবং আবদুল্লাহ ইবনুল মুবারকের মতে, ফজরের ফরয নামাযের পূর্বে দুই রাকআত সুন্নাত পড়ার সুযোগ না পেলে তা ফরয নামাযের শেষে এবং সূর্যোদয়ের পূর্বে পড়ে নেয়ায় কোন দোষ নেই । তিরমিযীতে ইবনে উমার (রা)-র এইরূপ আমলের কথা উল্লেখ আছে। এই মতের পক্ষে দলীল নিয্নরূপ ৪ কায়েস ইবনে ফাহাদ (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বেরিয়ে আসলেন এবং নামাযের ইকামত বলা হল। আমি তাঁর সাথে ফজরের ফরয নামায পড়লাম। তিনি পেছন দিকে ফিরে আমাকে নামাযরত অবস্থায় দেখতে পেলেন! তিনি বললেন, হে কায়েস, থাম! তুমি কি একই সংগে দুই নামায পড়ছ? আমি বললাম, 'হে আল্লাহর রাসূল! আমি ফজরের সুন্নাত দুই রাকআত পড়তে পারিনি, এখন তা-ই পড়ছি। তিনি বললেন, তাহলে আপত্তি নেই- (তিরমিযী, আবু দাউদ)। আবু দাউদের অপর বর্ণনায় বলা হয়েছে, “জবাব শুনে রাসূলুল্লাহ (সা) নীরব থাকলেন।” স্তাহলে আপত্তি নেই (ফালা ইযান)” কথার ব্যাখ্যায় আবু তাইয়্যেব সানদী হানাফী লিখেছেন, "আজকের ফজরের সুন্নাতই যদি তুমি এখন পড়ে থাক, তবে তোমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তোমার কোন গুনাহ নেই এবং তুমি তিরস্কৃতও হবে না।* প্রাসূলুপ্পাহ (সা) নীরব থাকলেন"- কথার ব্যাখ্যায় ইবনে মালিক মুহাদ্দিস বলেছেন, "রাসূলুল্লাহ (সা)-এর এই নীরবতা থেকে প্রমাণিত হয় যে, ফজরের সুন্নাত নামায ফরয নামাযের পূর্বে পড়তে না পারলে তা ফরয “পড়ার পরপরই পড়া যেতে পারে।” আল্লামা মোল্লা আলী কারী লিখেছেন, এই হাদীসটি সপ্রমাণিত নয়। তাই এটা ইমাম আবু হানীফার মতের বিপক্ষে দলীল হতে পারে না। প্রতিপক্ষের তরফ থেকে এর জবাবে বলা হয়েছে, তিরমিযী-উদ্ধৃত হাদীসটি সনদের দিক থেকে দুর্বল ও অপ্রমাণিত হলেও তাতে কোন দোষ নেই। কেননা এই ঘটনার বিবরণ অন্যান্য কয়েকটি সহীহ সনদ সূত্রে বর্ণিত হয়েছে। তাছাড়া মুহাদ্দিস ইরাকী এই হাদীসের সনদকে ‘হাসান’ বলে অভিহিত করেছেন! ইবনে আবু শাইবা ও ইবনে হি্বান প্রমুখ মুহাদ্দিসগণও এই ঘটনা বর্ণনা করেছেন। আর একই হাদীসের বিভিন্ন বর্ণনা যে পরস্পরের পরিপূরক ও ব্যাখ্যা দানকারী তা সর্বজন সমর্থিত। আল্লামা ইমাম শাওকানী লিখেছেন, ‘ফজরের ফরয নামাযের পূর্বে সুন্নাত দুই রাকআত না পড়া হয়ে থাকলে সূর্যোদয়ের পূর্বে তা পড়াই যাবে না এবং অবশ্যই সূর্যোদয়ের পরে পড়তে হবে- একথা হাদীসে বলা হয়নি। এতে শুধু সেই ব্যক্তির জন্যই নির্দেশ রয়েছে, যে এই দুই রাকআত www.pathagar.com
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।