জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

" আবওয়াবুসসালাত ৩১৭ ইবনে হিব্বান বলেছেন, ইকামত শুরু হয়ে গেলে কোন অ-ফরয নামায শুরু করা যাবে না। তবে ফজরের দুই রাকআত সুন্নাত এই নিয়মের ব্যতিক্রম। ইমাম আবু হানীফা ও তীর অনুরূপ মত পোষণকারীদের দলীল নিম্নরূপ £ঃ হযরত আবদুল্লাহ ইবনে উমার (রা) ফজরের নামায পড়তে এসে দেখলেন, ইমাম ফরয নামায পড়ছেন। তিনি জামাআতে শামিল না হয়ে হযরত হাফসা (রা)-র ঘরে গিয়ে সুন্নাত দুই রাকআত পড়লেন, অতপর ইমামের সাথে জামাআতে শরীক হলেন। ইমাম সুফিয়ান সাওরী ও ইমাম আওযাঈ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) সম্পর্কিত বর্ণনাকে দলীল হিসাবে পেশ করেছেন। ইবনে মাসউদ (রা) মসজিদে প্রবেশ করে দেখেন, ফজরের জামাআত শুরু হয়ে গেছে। তিনি থামের পাশে দাঁড়িয়ে সুন্নাত দুই রাকআত পড়লেন ' অতপর জামাআতে শামিল হলেন (ইমাম কুরতুবীর তাফসীর, ১ম খন্ড, পৃ. ১৬৭)। ইমাম মালিক বলেছেন, যদি কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করে দেখে যে, ফজরের জামাআত শুরু হয়ে গেছে, তখন সে ইমামের সাথে ফরয নামাযে শামিল হবে, সুন্নাত পড়ায় লেগে যাবে না। কিন্তু সে যদি মসজিদে প্রবেশ না করে থাকে এবং এদিকে জামাআতও শুরু হয়ে গিয়ে থাকে, তবে মসজিদের বাইরে দাঁড়িয়ে সুন্নাত দুই রাকআত পড়ে নেবে, যদি জামাআতের এক রাকআত হারাবার ভয় না থাকে। আর যদি এক রাকআত ছুটে যাওয়ার আশংকা হয়, তবে জামাআতে শামিল হয়ে যাবে এবং সুন্নাত পরে পড়বে- (এঁ)। ইমাম শাফিঈ বলেছেন, মসজিদে প্রবেশ করে কেউ যদি দেখে যে, ইকামত হয়ে গেছে তবে সে. ইমামের সাথে জামাআতে শামিল হয়ে যাবে! এ সময় সুন্নাত দুই রাকআত পড়াই যাবে না, মসজিদের ভেতরেও নয় এবং মসজিদের বাইরেও নয়। ইমাম আহমাদ ইবনে হাম্বল এবং ইমাম তাবারীও এই মত ব্যক্ত করেছেন। এই মতই অধিক যুক্তি সংগত ও সহীহ দলীল ভিত্তিক মনে হয়। তীদের দলীল হচ্ছে- রাসূলুল্লাহ (সা) বলেছেন, "ইকামত হয়ে গেলে বা হতে থাকলে তখন সেই সময়কার নির্দিষ্ট ফরয নামায ছাড়া অন্য কোন নামায পড়া যাবে না।” হাদীসটি সহীহ মুসলিম ও অন্যান্য সুনান গ্রন্থে উল্লেখিত হয়েছে- (এ) হযরত মালিক ইবনে বুহাইনা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) দেখলেন, এক ব্যক্তি ইকামত বলা শেষ হয়ে যাওয়ার পর ফজরের দুই রাকআত সুন্নাত পড়ছে। রাসুলুন্লাহ (সা) নামায শেষ করলে লোকেরা তাকে ঘিরে ধরল। নবী (সা) বললেন, সকাল বেলার নামায কি চার রাকআত, ভোরের নামায কি চার রাকআত? (বুখারী, মুসলিম)। এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইকামত শুরু হয়ে যাওয়ার পর সুন্নাত পড়া শুরু করা যাবে' না, ইমাম বুখারীরও এই মত। তিনি যে অনুচ্ছেদের অধীনে এই হাদীস সংযোজন করেছেন, তার : শিরোনাম হচ্ছে- “ফজর নামাযের ইকামত শুরু হয়ে গেলে তখন সেই নামায ছাড়া অন্য কোন নামায পড়া যাবেনা।” ইমাম বুখারী তাঁর তারীখ গ্রন্থে এবং বায্যার ও অপরাপর মুহাদ্দিস আনাস (রা)-র সূত্রে মারফু হাদীস হিসাবে বর্ণনা করেছেন ঃ "ফজরের জামাআতের ইকামত শুরু হয়ে গেলে তার দুই রাকআত সুন্নাত পড়তে রাসূলুল্লাহ (সা) নিষেধ করেছেন।” অপর এক বর্ণনায় এসেছে, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! ইকামতের পর দুই রাকআত সুন্নাত পড়াও কি নিষেধ? তিনি বললেন £ "ফজরের সুন্নাত দুই রাকআতও পড়া যাবে না” বুখারীর শরাহ ফাতহল বারী)। মোটকথা ইকামত শুরু হয়ে গেলে কোনরূপ নফল বা সুন্নাত নামায পড়া যাবে না। তবে একটি www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।