জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩১৬ ' জাল-জামে আত-তিরমিযী ৩৯৭। মুহাম্মাদ ইবনে ইবরাহীম থেকে তীর দাদা কায়েস (রা)-র সূত্রে বর্ণিত। তিনি (কায়েস) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম (নিজের ঘর থেকে) ‘বেরিয়ে আসলেন, অতঃপর নামাযের ইকামত দেওয়া হল। আমি তীর সাথে নামায পড়লাম। নামায থেকে অবসর হয়ে তিনি আমাকে নামাযরত অবস্থায় দেখলেন। তিনি বললেন £ হে কায়েস, থামো! তুমি কি দুই নামায একত্রে পড়ছ? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি ফজরের দুই রাকআত (সুন্নাত) পড়তে পারি নাই। তিনি বললেনঃ তাহলে কোন দোষ নেই (পড়ে নাও) ১৬৫ আবু ঈসা বলেন, সাদ ইবনে সাঈদের হাদীসের মাধম্যেই কেবল আমরা মুহাম্মাদ ইবনে ইবরাহীমের হাদীসটি এভাবে জানতে পেরেছি। সুফিয়ান ইবনে উআইনা বলেন, আতা ইবনে আবু রাবাহ এ হাদীসটি সাদ ইবনে সাঈদের কাছে শুনেছেন। এ হাদীসটি মুরসাল হিসাবে বর্ণিত হয়েছে।আবু ঈসা বলেন,এ হাদীসের সনদ মুত্তাসিল (পরস্পর সংযুক্ত) নয়। মুহাম্মাদ ইবনে ইবরাহীম কখনও কায়েসের কাছে শুনেননি। অপর এক বর্ণনায় আছেঃ | C3 SG EAL i Lh "নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং কায়েসকে দেখতে পেদেন.......... ”-(আ, দা, হা, বা)। মন্কাবাসী আলেমদের একদল ফরয নামাযের পর সূর্য উঠার পূর্বে ফাওত হওয়া সুন্নাত দুই রাকআত পড়াতে কোন দোষ মনে করেন না। পড়ে এক রাকআত ফরয পাওয়ার আশা থাকলেও সুন্নাত ত্যাগ করা যাবে না। আর ফরয না ‘পাওয়ার আশংকা থাকলে সুন্নাত ছেড়ে দিতে হবে - (মাহমূদ)। ১৬৫. ফজরের নামাযের ইকামত অথবা জামাআত শুরু হয়ে যাওয়ার পর ফজরের দুই রাকআত সুন্নাত নামায পড়া যাবে কি না, অথবা জামাআত শেষ হওয়ার পর এবং সূর্যোদয়ের পূর্বে এই সুন্নাত পড়া যাবে কি না তা নিয়ে বিশেষজ্ঞ আলেমদের মধ্যে মতভেদ আছে। ইমাম আবু হানীফা ও তাঁর সংগীগণ বলেছেন, যদি ফজরের জামাআত শুরু হয়ে গিয়ে থাকে এবং তখন সুন্নাত দুই রাকআত পড়তে গেলে জামাআতের দুই রাকআতই হারিয়ে ফেলার আশংকা থাকে, দ্বিতীয় :রাকআতের রুকূতেও ইমামের সাথে শরীক হতে পারার সম্ভাবনা না থাকে, তবে তখন সুন্নাত নামায না পড়েই জামাআতে শামিল হয়ে যাবে। আর যদি পূর্ণ এক রাকআত পাওয়ার সম্ভাবনা ‘থাকে তবে মসজিদের বাইরে দাড়িয়ে সুন্নাত দুই রাকআত পড়ে নিবে, অতপর জামাআতে শামিল হ্‌বে। ইমাম আওযাঈও এই মত সমর্থন করেছেন। তবে তিনি বলেছেন, জামাআতের শেষ রাকআত হারাবার আশংকা না থাকলে মসজিদের মধ্যে দাঁড়িয়েই সুন্নাত দুই রাকআত পড়া জায়েয। ইমাম সুফিয়ান সাওরী বলেছেন, জামাআতের শেষ রাকআতও হারাবার আশংকা! থাকলে সুন্নাত পড়া শুরু করবে না; বরং জামাআতে শামিল হয়ে যাবে। অন্যথায় মসজিদে প্রবেশ করে থাকলে সেখানেই সুন্নাত দুই রাকআত পড়ে নেবে। www.pathagar.com

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।