আবওয়াবুসসালার্ত _ ৩১৫ ৩৯৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন নামাযের জন্য ইকামত দেওয়া হয় তখন ফরয নামায ছাড়া অন্য কোন নামায নেই -(মু, দা, না, ই, আ)।১৬৪ এ হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে ইবনে বুহাইনা, আবদুল্লাহ ইবনে আমর, আবদুল্লাহ ইবনে সারজিস, ইবনে আব্বাস ও আনাস (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আইউব, ওয়ারাকা ইবনে উমার, যিয়াদ ইবনে সাদ, ইসমাঈল ইবনে মুসলিম এবং মুহাম্মাদ ইবনে জুহাদা সম্মিলিতভাবে এ হাদীসটি আমর ইবনে দীনার থেকে, তিনি আতা থেকে, তিনি আবু হুরায়রা (রা) থেকে মারফ্ হিসাবে বর্ণনা করেছেন। হাম্মাদ ইবনে যায়েদ ও সুফিয়ান ইবনে উআইনা তাদের সনদ পরম্পরায় আমর ইবনে দীনার-এর সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন, কিন্তু তাঁরা মারফ্ হিসাবে বর্ণনা করেননি। তবে মারফ্ হিসাবে বৰ্ণিত হাদীসটিই আমাদের মতে অধিকতর সহীহ। আরো কয়েকটি সূত্রে আবু হরায়রার কাছ থেকে এ হাদীসটি বর্ণিত হয়েছে। মহানবী (সা)-এর সাহাবী ও অন্যান্যরা এ হাদীস অনুসারে আমল করেছেন। তীরা বলেছেন, নামাযের জন্য ইকামত দেওয়া হলে কোন ব্যক্তিই ফরয নামায ব্যতীত অন্য ‘কোন নামায পড়বে না। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ এবং ইসহাকও অনুরূপ কথা বলেছেন। অনুচ্ছেদ £ ১৯৯৯ ফজরের সুন্নাত ফরযের আগে পড়তে না পারলে ফরয নামায পড়ার পর তা পড়বে। UE Meo tn sal Le US GO ms on oe AV dl Le C2 JG dh ig oF lal of Ae OF Ae on al Gail ral ELS al LIE LS aE Hl Le CS USCS 0 SE I LT GLB LS ob i SEL5G IU rll SH EH HS ad CYS ১৬৪. "আল -মাকতুব" শব্দের মধ্যে যে 'আলিফ-লাম’ অক্ষর আছে তা 'আহাদী’ অর্থাৎ নিদিষ্ট অর্থ প্রদান করে। অথাৎ যে নামাযের জন্য ইকামত দেয়া হয় তখন সে নামায ছাড়া অন্য কোন নামায পড়া যাবে না। রাসূলুল্লাহ (সা)-এর এ হাদীসে বিশেষ করে ফজরের দুই রাকআত নামাযের কথাই বলা হয়েছে। কেননা ফজরের দুই রাকআত নামাযের প্রতি খুব তাকীদ এসেছে। নবী (সা) এ সম্পর্কে বলেনঃ “ফজরের দুই রাকআত নামায দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম।” নবী (সা) ফজরের সুন্নাত দুই রাকআত সম্পর্কে যে কথা বলেছেন: (ফজরের দুই রাকআত সুন্নাতকে ছাড়বে না, যদিও ঘোড়া লাথি দেয়) তার অর্থ, ফজরের সুন্নাত www.pathagar.com
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।