ধ্াবওয়াবুস সালাত ১০১ মধ্যে কে কথা বলেছে? কেউ কোন সাড়া শব্দ করল না। তিনি দ্বিতীয় বার জিজ্ঞেস করলেন ঃ নামাযের মধ্যে কে কথা বলেছে? এবারও কেউ কোন কথা বলল না। তিনি তৃতীয় বার জিজ্ঞেস করলেন £ নামাযের মধ্যে কে কথা বলেছে? (রাবী) রিফাআ ইবনে রাফে ইবনে আফরাআ (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আমি কথা বলেছি। তিনি জিজ্ঞেস করলেন ঃ তুমি কিভাবে বললে? রাবী বলেন, আমি বলেছি, “আল্লাহর জন্য অশেষ প্রশংসা, পবিত্রময় প্রশংসা, বরকতময় প্রশংসা (এবং প্রশংসাকারীর জন্য) বরকতময় প্রশংসা যা আমাদের প্রতিপালক ভালবাসেন ও পছন্দ করেন।” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আল্লাহর শপথ! আমি দেখছি তিরিশের অধিক ফেরেশতা তাড়াহড়া করছে কে কার আগে এটা নিয়ে উপরে উঠবে। আবু ঈসা বলেন, রিফাআর হাদীসটি হাসান। এ অনুচ্ছেদে আনাস, ওয়াইল ইবনে হজর ও আমের ইবনে রবীআ (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। কতিপয় মনীষীর ধারণা হল, এটা নফল নামাযের ঘটনা ছিল। কেননা কয়েক জন তাবিঈ বলেছেন, যদি ফরয নামাযের মধ্যে কারো হাঁচি আসে তবে সে মনে মনে ‘আলহামদু লিল্লাহ’ বলে নিবে, এর অধিক ‘নয়। অনুচ্ছেদ £ঃ ২৮৩ নামাযের মধ্যে কথা বলা রহিত হওয়া সম্পর্কে। se ite লাল ন lls GEE Lo AL 0 GN YA. -l unl ~~ — sil 1 gl ve Ho on sb SO NA Gu sey ৩৮০। যায়েদ ইবনে আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামায পড়ার সময় নামাযের মধ্যে কথা বলতাম। কোন লোক তার পাশের লোকের সাথে কথা বলে নিত। অবশেষে এ আয়াত নাযিল হল ঃ “নিজেদের নামাযসমূহের পূর্ণ হেফাজত কর, বিশেষ করে মধ্যবতী নামাযের। আল্লাহর সামনে অনুগত সেবকের মত দন্ডায়মান হও” (সূরা আল-বাকারা £ ২৩৮)। অতঃপর আমাদেরকে (নামাযের মধ্যে) চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কথা বলতে নিষেধ করা হয়েছে (বু, মু, দা, না)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইবনে মাসউদ ও মুআবিয়া ইবনুল হাকাম (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। অধিকাংশ বিশেষজ্ঞ এ হাদীস www.pathagar.com
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।