৩০০ আল-জামে আত-তিরমি্যী দিয়ে। যায়েদ ইবনে আরকাম (রা) বলেন, "আমরা নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাযরত অবস্থায় পরস্পর কথা বলতাম। অতপর মহান আল্লাহর বাণী নাযিল হয়, "তোমরা আল্লাহর উদ্দেশ্যে অনুগত হয়ে দাড়াও” -(বাকারাঃ ২৩৮)। এরপর আমাদেরকে নামাযে কথা বলতে নিষেধ করে দেওয়া হয়।” এ হাদীসে স্পষ্টভাবে মদীনায় হিজরতের পর নামাযে কথা বলা সাধারণভাবে নিষিদ্ধ হয়ে যায়। এ সাধারণ নির্দেশের আওতা থেকে ভূল ত্রান্তির সাথে কথা বলাকে ব্যতিক্রম করা হয়নি। অর্থাৎ নামাযে ভূল করে কথা বলারও অনুমতি নেই। হানাফীদের পক্ষ থেকে এ অনুচ্ছেদে উল্লেখিত হাদীসের জবাবে বলা হয়, ইমাম শাফিঈর দলীলের ভিত্তি এ কথার উপর যে, যুল-ইয়াদাইন এবং যুশ-শিমালাইনের সাথে আবু হুরায়রা (রা)-র সাক্ষাত প্রমাণিত হয়েছে। আর যুশ-শিমালাইন (রা) বদরের যুদ্ধে শহীদ হন। শায়েখ নাহমৃদুল হাসানের মতে শাফিঈপন্থাদের এ বর্ণনা সঠিক নয়। নির্ভরযোগ্য কিতাবসমূহ পর্যালোচনা করলে দেখা যায়, যুল- ইয়াদাইন এবং যুশ-শিমালাইন একই ব্যক্তি ছিলেন। যেমন ইমাম নাসাঈর বর্ণনা, ইমাম যুহরীর বক্তব্য এবং রিজালশাস্তর (হাদীস বর্ণনাকারীদের জীবনীগ্রন্থ) থেকেও একথা প্রমাণিত হয়। তাছাড়া কামুস নামক অতিধানের রচনাকারীর মত একজন কট্টর শাফিঈপনস্থীর বক্তব্য থেকেও বুঝা যায় যে, যুল-ইয়াদাইন এবং যুশ-শিমালাইন একই ব্যক্তি ছিলেন এবং তিনি বদরের যুদ্ধে শহীদ হন। তাঁর সাথে আবু হুরায়রা (রা)-র সাক্ষাত হয়নি। এতদ্যতীত হানাফীরা এটাও স্বীকার করেন না যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকআত নামায পড়ার পর যুল-ইয়াদাইনের সাথে ভুলবশতঃ কথা বলেছেন। বরং তাঁর কথোপকথন ছিল ইচ্ছাকৃত। যেমন অন্য এক হাদীসে বর্ণিত আছেঃ নবী (সা) দুই রাকআত নামায় পড়ে তাঁর কামরায় ঢুকে পড়েন। তখন যুল-ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায় গিয়ে নামায কম হওয়ার ঘটনা বলেন। নবী (সা) বলেন, এসব কিছুই ঘটেনি। যুল-ইয়াদাইন বলেন, হে আল্লাহ্র নবী! এর কিছুটা ঘটেছে। এ কথা শুনে নবী (সা) ঘর থেকে বের হয়ে মসজিদের একটি খামের নিকট পৌছে এক হাতের আংগুল অপর হাতের আংগুলের মধ্যে চুকিয়ে দাঁড়ান এবং কথা বলেন।” রাসুলুল্লাহ (সা)-এর এ সব কথাবার্তাকে ভুলবশতঃ বলেছেন বলে চিহ্নিত করা সত্যই ইনসাফ এবং সত্যনিষ্ঠার পথ থেকে চোখ বুঝে থাকা ছাড়া আর কিছই হতে পারে না। কেননা এ কথা সবারই জানা যে, এ ধরনের বিতর্ক, প্রশ্ন এবং জবাব শুধু ইচ্ছাকৃতভাবেই হতে পারে, ভুলবশতঃ নয়। এ মতের সমর্থনে মহানবী (সা)-এর আর একটি হাদীস পাওয়া যায়ঃ "নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বলেনঃ আমি অবশ্যই একজন মানুষ। আমিও তোমাদের মত ভূলে যাই। সুতরাং আমি ভুলে গেলে তোমরা আমাকে অবহিত করে দিও।” এ হাদীস থেকেও প্রমাণিত হয় যে, মহানবী (সা)-এর এ সকল কশ্বাবার্তা ভুলবশতঃ ছিল না। যদি তাই হত তাহলে প্রথমেই নবী (সা) এবং যুল-ইয়াদাইনের নামায নষ্ট হওয়া উচিৎ ছিল। এরপর নবী (সা) তার হুজরায় প্রবেশ করেন, আবার সেখান থেকে বের হয়ে আসেন এবং হেঁদে মসজিদের , খামের নিকট গিয়ে দাড়ান। এ সকল কাজে তাঁকে কিবলার দিক থেকে অন্য দিকে ফিরতে : হয়েছে। এটা নামায নষ্ট হওয়ার জার একটি কারণ। এরপর তিনি সাহাবীদের সব্বোধন করে বলেনঃ “যুল-ইয়াদাইন কি সত্য কখ! বলেছে না মিথ্যা বলেছে? সাহাবীরা বললেন, হাঁ হে আল্লাহ্র রাসূল! যুল- ইয়াদাইন সত্য কথা বলেছে।” এই কথোপকথনের ফলে সাহাবীদের নামায নষ্ট হওয়া উচিৎ ছিল। কেননা শাফিঈ এবং হানাফী সকল আলেম একমত হয়ে বলেন, নামাযরত ব্যক্তি যদি প্রশ্নকারীর জবাবে হাঁ বলে, তবে তার www.pathagar.com
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।