আবওয়াবুস সালাত ২৯৯ হয়ত নামায পূর্ণ হয়েছে। তাই তিনি কথা বলেছেন, কিন্তু আজকাল এরূপ কথা চলবে না, কেননা এখন আর নামাযে কম-বেশী হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আজকাল আর যুল-ইয়াদাইনের মত (নামায কি কমিয়ে দেওয়া হয়েছে?) প্রশ্ন করা চলবে না। ইমাম ইসহাকও এ ব্যাপারে ইমাম আহমাদের সাথে একমত ১৬০ অনুচ্ছেদ £১৭৯ জুতা পরিধান করে নামায পড়া। oA Le BELA Ke CH re Le le BL rn le dr Lo bl JLo 90 WC 2 IY SL IG LL ys AN HG La Hs ৩৭৬। সাঈদ ইবনে ইয়াযীদ আবু সালামা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি জুতা পরিধান করে নামায পড়েছিলেন? তিনি বললেন, হাঁ -(বু, মু, অন্যান্য)। আবু ঈসা বলেন, আনাসের হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে সাদ্দাদ ইবনে আওস, আওস আস-সাকাফী, আবু হরায়রা ও আতা (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। আলেমগণ এ হাদীসের অনুকূলে ফায়সালা গ্রহণ করেছেন (জুতা পরিহিত অবস্থায় নামায পড়া বৈধ, যদি তাতে নাপাক না থাকে)। ১৬০. নামাযে ভুলবশত কথা বললে নামায নষ্ট হয় কি না তা নিয়ে ইমাম আবু হানীফা এবং ইমাম শাফিঈর মধ্যে মতপার্থক্য আছে। ইমাম আবু হানীফার মতে নামাযে ভুল করে কথা বললে নামায নষ্ট হয়ে যায়। ইমাম শাফিঈর মতে নামাযে ভুল করে কথা বলা দৃষণীয় নয় এবং তাতে নামায নষ্ট হয় না। ইমাম শাফিঈ এ অনুচ্ছেদের হাদীস দিয়ে দলীল গ্রহণ করেন। তিনি বলেন, নবী সান্লাল্লাহ আলাইহি ওয়াসান্তাম এখানে ভুল করে কথা বলেছেন। ইমাম শাফিঈর মতে এ ঘটনা নামাযে কথা বলা নিষেধ হওয়ার পর সংঘটিত হয়েছে। তিনি তাঁর এ মতের পক্ষে দলীল পেশ করতে গিয়ে বলেন, আবু হরায়রা (রা) যুল-ইয়াদাইনের হাদীস বর্ণনা করেছেন। আর তিনি ছিলেন বিলবে ইসলাম গ্রহণকারী। তিনি খাইবার যুদ্ধের পর ঈমান এনেছিলেন। এ যুদ্ধ মহানবী ‘(সা)-এর হিজরতের সপ্তম বছরে সংখটিত হয়। আর নামাযে কথা বলা নিষিদ্ধ হয়েছে হিজরতের দ্বিতীয় বছরে। সুতরাং তা থেকে প্রমাণিত হয় যে, এ ঘটনার আগেই নামাযে কথা “বলা নিষিদ্ধ হয়েছে, পরে নয়। কেননা আবু হরায়রা (রা) তাঁর অপর বর্ণনায় বলেছেন, “নবী "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামায পড়েছেন।” তিনি তাঁর আর একটি বর্ণনায় বলেছেন, “আমি নামায পড়েছি।” এখানে আবু হুরায়রা (রা) মৃতাকাল্লিমের সীগা (ক্রিয়াপদের উত্তম পুরুষের রূপ) ব্যবহার করেছেন। সুতরাং আবু হুরায়রা (রা)-র এ হাদীসের অন্য কোন ব্যাখ্যা করার অবকাশ নাই। www.pathagar.com
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।