২৯৮ আল-জামে আত-তিরমিষী Ld Le AIT Yl Lr LN GE L Et Xl Sa nl 506 Sl i S| AIG pid 5 GA LG a 2 Lo ait IO abot I Fl ff dp Ls Ls se de dns 8 ESSE SEAS ৩৭৫। আবু হরায়রা (রা) থেকে বর্ণিত। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকআত নামায পড়ে অবসর হলেন। যুল-ইয়াদাইন (রা) তীঁকে বললেন, হে আল্লাহর রাসূল! নামায কি কমিয়ে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (লোকদের) জিজ্ঞেস করলেন ঃ যুল-ইয়াদাইন কি ঠিক বলছে? . লোকেরা বলল, হাঁ। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসান্লাম উঠে দীড়ালেন, অবশিষ্ট দুই রাকআত পড়ালেন, অতঃপর সালাম ফিরালেন, অতঃপর তাকবীর বললেন এবং পূর্বের সিজদার সমান অথবা তার চেয়ে দীর্ঘ সময় সিজদায় থাকলেন, অতঃপর তাকবীর বলে মাথা তুললেন। তিনি পুনর্বার সিজদায় গিয়ে পূর্বের সিজদার সমান বা তার চেয়ে অধিকক্ষণ সিজদায় কাটালেন -(বু, মু)। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে ইমরান ইবনে হুসাইন, ইবনে উমার ও যুল-ইয়াদাইন (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসকে কেন্দ্র করে মনীষীদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। কুফাবাসীদের একদল বলেছেন, যদি ভুলে অথবা অজ্ঞতাবশত অথবা যে কোন প্রকারে নামাযের মধ্যে কথা বলা হয় তবে পুনর্বার নামায পড়তে হবে। কেননা এ হাদীসটি নামাযের মধ্যে কথাবার্তা হারাম হওয়ার পূর্বেকার। ইমাম শাফিঈর মতে উল্লেখিত হাদীসটি সহীহ। তিনি এ হাদীসের সমর্থক। তিনি বলেছেন, "রোযাদার যদি ভুলক্রমে পানাহার করে ফেলে তবে তাকে এ রোযা পুনর্বার রাখতে হবে না (কাযা করতে হবে না)। কেননা আল্লাহই তাকে এ রিযক দিয়েছেন”- মহানবী (সা)-এর এ হাদীসটির তুলনায় পূর্বোল্লেখিত হাদীসটি অধিকতর ' সহীহ। তিনি আরো বলেছেন, ফকীহগণ আবু হরায়রার হাদীস অনুযায়ী রোযা অবস্থায় ‘ইচ্ছাকৃতভাবে পানাহার করা এবং ভুলে পানাহার করার মধ্যে পার্থক্য করেছেন। আবু হরায়রার হাদীস সম্পর্কে ইমাম আহমাদ বলেন, নামায পূর্ণ হয়েছে এই মনে করে যদি ইমাম নামাযের মধ্যে কথা বলে এবং পরে জানতে পারে যে, নামায় এখনও অবশিষ্ট রয়েছে- এ অবস্থায় সে অবশিষ্ট নামায পূর্ণ করবে (কথা বলায় নামায বাতিল হয়নি)। নামায এখনো অবশিষ্ট রয়েছে একথা জেনেও মুক্তাদী যদি কথা বলে তবে তাকে পুনর্বার নামায পড়তে হবে। তিনি এ যুক্তি প্রদান করেন যে, রাসুলুল্লাহ (সা)-এর সময়ে ফরয নামাযে (ওহীর মাধ্যমে) কম বেশী করা হত। এজন্য যুল-ইয়াদাইনের বিশ্বাস ছিল www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।