আবওয়াবুস সালাত ২৯৩ সুফিয়ান সাওরী ও কুফাবাসীদের মতে সালাম ফিরানোর পর সাহসিজদা করতে হবে। ; আর এক দল মনীষীর মতে, সালাম ফিরানোর পূর্বে সাহসিজদা করতে হবে। মদীনার অধিকাংশ ফিক্হবিদ যেমন ইয়াহইয়া ইবনে সাঈদ, রবীআ ও অন্যান্যরা এ মত ব্যক্ত করেছেন। ইমাম শাফিঈও একথা বলেছেন। মালিক ইবনে আনাস বলেছেন, নামাযের মধ্যে কোন কাজ অতিরিক্ত করে ফেললে সালাম ফিরানোর পর সাহসিজদা করবে। আর কোন কাজ কম করে ফেললে (যেমন প্রথম বৈঠক বাদ পড়া) সালামের পূর্বে সিজদা করবে। ইমাম আহমাদ বলেছেন, রাসুলুল্লাহ (সা)-এর কাছ থেকে সাহসিজদার হাদীসগুলো ঠিক যেখানে যেভাবে এসেছে ঠিক সেখানে সেভাবেই আমল করতে হবে। যেমন কোন ব্যক্তি যোহর অথবা আসরের দ্বিতীয় রাকআতে না বসে সরাসরি দীড়িয়ে গেলে ইবনে বুহাইনার হাদীস অনুযায়ী সালাম ফিরানোর পূর্বে সাহসিজদা করবে। যদি যোহরের নামায পাঁচ রাকআত পড়ে ফেলে তবে সালাম ফিরানো পর সিজদা করবে। যদি যোহর ও আসরে দুই রাকআত পড়ার পর ভুলে সালাম ফিরায় তবে অবশিষ্ট নামায পূর্ণ করে সালাম ফিরানোর পর সাহসিজদা করবে। অর্থাৎ অবস্থা অনুসারে ব্যবস্থা নিবে। যেসব ভুল-ক্র'টির ব্যাপারে রাসুলুল্লাহ (সা) কিছু উল্লেখ করেননি সেসব ক্ষেত্রে সালাম ফিরানোর পূর্বে সাহসিজদা করবে। ইমাম ইসহাকও অনুরূপ মত প্রকাশ করেছেন। তবে যেসব ভুল-ক্রুটির ব্যাপারে মহানবী (সা)-এর কোন আমলের উল্লেখ নাই সেসব ক্ষেত্রে তিনি ইমাম আহমাদের সাথে একমত হননি। তিনি বলেছেন, নামাযের মধ্যে কোন কাজ বেশী করে ফেললে সালাম ফিরানোর পর সাহসিজদা করবে; আর কোন কাজ কম করে ফেললে সালাম ফিরানোর পূর্বে সাহসিজদা করবে। অনুচ্ছেদ ই ৯ ৭৫ সালাম ও কথাবর্তা বলার পর সাহুসিজদা করা। UE Gap 2 oA AE UB ain tn GSE Ei FNMA ‘1 fe Ae SSR A বুহাইনার হাদীস তার পরবর্তী হাদীসের হুকুম রহিত করে দিয়েছে। অর্থাৎ যে হাদীসে সালাম ফেরাবার পর সাহ সিজদা দেয়ার হুকুম এসেছে তা মানসূখ হয়ে গিয়েছে। কিন্তু নবী (সা) কোন্ হাদীস আগে বলেছেন এবং কোন্ হাদীস পরে বলেছেন এ সম্পর্কে সুনিদিষ্ট জ্ঞান ছাড়া কোন একটির মানুসূখ হওয়ার দাবি করা সঠিক হতে পারে না। কেননা দুটি দিক সম্পর্কেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাওলী এবং ফেলী উভয় ধরনের হাদীস পাওয়া যায়। কিন্তু ইমাম আবু হানীফা সালাম ফেরাবার পর সিজদা সাহু দেওয়ার নিয়ম গ্রহণ করেছেন। সুনানে আবু দাউদে এর পক্ষে হাদীসও বর্ণিত আছে। তা এই ঃ "নামাযে ভুলের জন্য সালামের পর দুটি সিজদা দিতে হবে।* কোন কোন হাদীসে সালামের আগে সিজদা দেয়ার যে বর্ণনা এসেছে তা নবী (সা) জায়েয বর্ণনার উদ্দেশ্যে করেছেন - (মাহমূদ)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।