জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

২৮ আল-জামে আত-তিরমিযী ৪ হাদীসুন গারীবুন ইসনাদান } সনদসমূহের বিচারে হাদীসটি ৪ হাযা হাদীসুন গারীবুন মিন হাযাল ওয়াজহি ! গরীব,মূল পাঠের দিক থেকে নয়। হাযা হাদীসুন জায়্যিদুন_সনদের দিক থেকে হাদীসটি অত্যন্ত বিশুদ্ধ। ৪ হাযা আসাহ্‌হ মিন যালিকা__এখানে উল্লেখিত উভয় হাদীসই সহীহ, কিন্তু শেষোক্তটি পূর্বোক্তটির তুলনায় অধিকতর সহীহ। ৪ হাযাল হাদীসু আসাহ্‌হ শায়ইন ফী হাযাল বাব ওয়া আহ্‌সানু- এ অনুচ্ছেদে উল্লেখিত হাদীসগুলোর মধ্যে এ হাদীসটি অগ্রাধিকারযোগ্য, সবগুলো সহীহ হোক অথবা যঈফ। সবগুলো সহীহ হলে এটি (মন্তব্যযুক্তটি) অধিকতর সহীহ এবং সবগুলো যঈফ হলে এটি সবচেয়ে কম যঈফ। ৪ হাযা হাদীসুন ফীহি ইদতিরাব | হাদীসের মধ্যে গরমিল আছে, তা সনদেও হতে পারে, বা মূল পাঠেও হতে পারে, যদি ® হাযা হাদীসুন মুদতারাব তা একাধিক সনদসূতে বণিত হয়ে থাকে। ® হায৷ হাদীসুন গাইরু মাহ্‌ফৃজ_ হাদীসটি অসংরক্ষিত অর্থাৎ সহীহ নয়। ® মাকয্মহ__এই শব্দটি তিনি মাকরূহ তাহ্রীমী ও মাকরূহ তানযীহী উভয় অর্থেই ব্যবহার করেছেন। ঞআহ্লুর-রায় দ্বারা তিনি হানাফী ইমামগণকে বুঝিয়েছেন এবং ৪ আহ্লুল-কৃফা দ্বারা ইমাম আবু হানীফা (রহ) ও তাঁর সহচরদের বুঝিয়েছেন। এই গ্রন্থের অনুবাদ সহজ ও নির্ভুল করার যথাসধ্য চেষ্টা করেছি। পাঠকদের সুবিধার জন্য কিছু জরুরী টীকাও যোগ করেছি। শায়খুল হিন্দ আল্লামা মাহ্‌মুদুল' হাসান (রহ) তিরমিযীর কতিপয় হাদীসের উপর আরবী ভাষায় টীকা লিখেছেন, যা তিরমিযীর ভারতীয় সংস্করণের প্রারম্ভে যোগ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামী শিক্ষা বিভাগের প্রফেসর ও প্রখ্যাত মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ শফীকুল্লাহ এই অংশের অনুবাদ করেছেন। টীকাগুলো সংশ্লিষ্ট হাদীসের নিচে স্থাপন করা হয়েছে হবহ অথবা সংক্ষেপে এবং শেষে ব্রাকেটে ‘মাহ্‌মুদ’ শব্দ যোগ করা হয়েছে তা চিহ্নত করার জন্য। ১৯৮৩ সনের মধ্যে মুসলিম, আবু দাউদ, ও তিরমিযীর অনুবাদকর্ম শেষ হলেও আর্থিক অসংগতির কারণে তা দ্র্ত পুস্তকাকারে প্রকাশ করা সম্ভব হয়নি। কোন সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করলে একসংগে গ্রন্থত্রয়ের পূর্ণ অনুবাদ গ্রন্থাকারে পাঠকদের হাতে তুলে দেওয়! সম্ভব হত। সাথে সাথে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মাতৃভাষায় প্রচারের অফুরন্ত সওয়াবও পাওয়া যেত। পাঠক ও গবেষকদের সুবিধার জন্য তিরমিযীর সংশ্লিষ্ট হাদীসখানা সিহাহ সিত্তাসহ প্রসিদ্ধ আর কোন্‌ কোন্‌ গ্রন্থে আছে তা হাদীসের শেষে যোগ করেছি। সংশ্লিষ্ট হাদীসখানা www.pathagar.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।