ভ্বাবওয়াবুসসালাত ২৮১ অনুচ্ছেদ £ ১৬০ বসে নামায পড়নে দাড়িয়ে পড়ার অর্ধেক সওয়াব পাওয়া যায়। I US ly on er UB 2s Se Eo viv Le SC IG ras oe He be OG ne Dl LE be de 2 I eG Bs pl Bo bs 5 abd oe do LIL a U2 Ls A EE GSI ay Lal 4 ্ ৩৪৭। ইমরান ইবনে হুসাইন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তির বসে বসে নামায পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন £ যে ব্যক্তি দীড়িয়ে (নফল) নামায পড়ে সেটাই উত্তম। যে ব্যক্তি বসে নামায পড়ে তার জন্য দাঁড়িয়ে নামায পাঠকারীর অর্ধেক সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি ঘুমে আড়ষ্ট অবস্থায় বা শুয়ে নামায পড়ে তার জন্য বসে বসে নামায পাঠকারীর অর্ধেক সওয়াব রয়েছে -(বু, দা, না)।১৫৪ এ হাদীসটি হাসান এবং সহীহ। এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনে আমর, আনাস ও সাইব (রা) থেকেও হাদীস বর্ণিত আছে। ' ১৫৪. ঘুমের অবস্থায় নামায পড়লে বসে বসে নামায পড়ার তুলনায় অর্ধেক সওয়াব পাওয়া যাবে। জমহুরের মতে কোন অপারগতা ছাড়া ঘুমে আড়স্ট অবস্থায় এবং চিৎ হয়ে শুয়ে নামায পড়া জায়েয নেই। অবশ্য এ হাদীস কি ধরনের অবস্থায় প্রযোজ্য তা নির্ধারণ করা একটি কঠিন ব্যাপার। এ হাদীসকে ঘুমন্ত ব্যক্তির বেলায় প্রযোজ্য করা ঠিক হবে না। কারণ ঘুমে রত অবস্থায় নামায পড়লে নামাযই হবে না, অর্ধেক সওয়াব হওয়া তো দূরের কথা। আর যদি বলা হয়, এ হাদীস রুগ্ন ব্যক্তির বেলায় প্রযোজ্য, তবে তাকে শুধু অর্ধেক সওয়াব দেওয়া ঠিক হবে না। কারণ রুগ্ন ব্যক্তির বসে বসে নামায পড়া সুস্থ ব্যক্তির দাঁড়িয়ে নায়ায় পড়ার সমান। অতএব কোন কোন আলেমের মতে এ হাদীস এমন ব্যক্তির বেলায় প্রযোজ্য হবে যে পুরাপুরি সুস্থ্যাও নয় এবং পুরাপুরি অসুস্থও নয়। অর্থাৎ সে এমন রোগী যে, বসে নামায পড়লে আরাম বোধ করে, দাঁড়িয়ে নামায পড়া যদিও তার পক্ষে সম্ভব, কিন্তু এটা তার জন্য কষ্টকর। এ অবস্থায় সে বসে নামায পড়লে তার দাড়িয়ে নামায পড়ার তুলনায় অর্ধেক সওয়াব পাবে। অর্থাৎ করুন ব্যক্তি কষ্ট করে দাড়িয়ে নামায পড়লে যে সওয়াব পেত বসে নামায পড়লে তার অর্ধেক সওয়াব পাবে। তার এ সওয়াব সুস্থ ব্যক্তির সওয়াবের তুলনায় অর্ধেক পরিমাণ নয়! কেননা সুস্থ ব্যক্তি দাঁড়িয়ে নামায পড়লে যে সওয়াব পাবে রুগ্ন ব্যক্তি বসে নামায পড়লেও সেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে। আর শরীআতের দৃষ্টিতে যে রোগীর বসে বসে নামায পড়া জায়েয আছে সে কষ্ট করে দাঁড়িয়ে নামায পড়লে তাকে সুস্থ ব্যক্তির দাঁড়িয়ে নামায পড়ার দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। সুতরাং রুগ্ন ব্যক্তির কষ্ট সহকারে দাঁড়িয়ে নামায পড়ার ক্ষমতা থাকা সত্বেও বসে নৃসে নামায পড়লে তাকে তার দাড়িয়ে নামায পড়ার অর্ধেক সওয়াব দেয়া হবে -(মাহমূদ)। www.pathagar.com
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।