আল-জামে আত-তিরমিযী ২৭ শিক্ষা সমাপন করেন। অতঃপর হিজায, মিসর, সিরিয়া, কুফা, বসরা, খোরাসান ও বাগদাদের শিক্ষাকেন্্সমূহে সমকালীন খ্যাতনামা আলেমগণের নিকট উচ্চশিক্ষা, বিশেষতঃ হাদীসের ব্যাপক জ্ঞান অর্জন করেন। তাঁর ওস্তাদগণের মধ্যে ছিলেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ সিজিস্তানী, আহ্মাদ ইবনে মানী, মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ) এবং আরও অনেকে। ইমাম তিরমিযী ছিলেন অসাধারণ স্থৃতিশক্তির অধিকারী। তিনি তাঁর এই গ্রন্থখানি সংকলনের পর তা হিজায, ইরাক ও খোরাসানের বিশেষজ্ঞ আলেমগণের নিকট পেশ .করেন। তাঁরা গ্রন্থখানি খুবই পছন্দ করলেন এবং সন্তোষ প্রকাশ করলেন। এই গ্রন্থখানির বিশেষ বৈশিষ্ট্য হল__এতে হাদীসের পুনরুক্তি খুবই কম। এতে ফকীহগণের অভিমতসমূহের অনুকূলে ব্যবহৃত হাদীসসমূহই সংকলন করা হয়েছে। ইমাম তিরমিযী নিজেই হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। তিনি প্রতিটি হাদীসের বিশুদ্ধতার মান নির্ণয় করেছেন এবং একই বিষয়ে যেসব সাহাবী থেকে হাদীস বর্ণিত আছে তাদের নামও উল্লেখ করেছেন প্রতিটি অনুচ্ছেদে। গ্রন্থখানি সম্পর্কে স্বয়ং ইমাম তিরমিযী (রহ) বলেন £ KE Li ade LEG LaGil CES Via she LE ip “যার নিকট এহ আল জামেএস্থখানি আছে তার সাথে যেন একজন নবী কথা বলছেন।" f এই গ্রন্থখানির উপর বিশালাকারে বেশ কয়েকখানি তাষ্যগ্রন্থও রচিত হয়েছে। ইমাম তিরমিযী (রহ) রচিত আরও কয়েকখানি গ্রন্থের নাম এখানে উল্লেখিত হল ঃ কিতাবুল আসমা ওয়াল-কুনা, কিতাবুশ শামাইল, কিতাবুল ইলাল, কিতাবুয যুহৃদ, কিতাবুত তাওয়ারীখ ইত্যাদি। হাদীস শাস্ত্রের এই মহান সাধক ২৭৯ হিজরীর (৮৯২ খৃ.) ১৩ই রজব সোমবার রাতে নিজগ্রাম বৃগ-এ ইস্তেকাল করেন। আল-জামে আত-তিরমিযীতে ব্যবহৃত কতিপয় পরিভাষা ৩ সহীহ-হাসান-গরীব £ এক দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট হাদীসটি সহীহ বিবেচিত হলে অন্য দৃষ্টিকোণ থেকে তা হাসান অথবা গরীব (শব্দত্রয়ের ব্যাখ্যা পাঁচ নং টীকায় দ্রষটব্য)। ® আসহাবুনা (আমাদের সাথীগণ) বলে ইমাম তিরমিযী (রহ) ইমাম শাফিঈ, আহ্মাদ, ইসহাকপ্রমুখ মুহাদ্দিসগণকে বুঝিয়েছেন। ৪ মাকারিবুল হাদীস-মন্তব্যকৃত রাবী বা তাঁর হাদীসের মর্যাদা হাফেজ রাবী বা তাঁর হাদীসের মর্যাদার কাছাকাছি। লাইস৷ বিযালিকা ৪ ইসনাদুহ লাইসা বিল কুওয়াহ ) হাদীসটি তত শক্তিশালী নয়। www.pathagar.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।