জামে আত-তিরমিযী ১ম খন্ড
/ ৪২৫
📝 লেখা 📖 পিডিএফ

আবওয়াবুসসালাত ২৭৭ ‘এ অনুচ্ছেদে উকবা ইবনে আমের, সাদ ও আবদুল্লাহ ইবনে বুহাইনা (রা) থেকেও ' হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, মুগীরা (রা)-র হাদীসটি আরো কয়েকটি সূত্রে বর্ণিত হয়েছে। কতিপয় বিশেষজ্ঞ আবদুল্লাহ ইবনে আবী লাইলার স্বরণশক্তির সমালোচনা ‘করেছেন। ইমাম আহমাদ বলেছেন, ইবনে আবী লাইলার হাদীস দলীল হিসাবে গ্রহণ করা যায় না। মুহাম্মাদ ইবনে ইসমাঈল (বুখারী) বলেছেন, ইবনে আবী লাইলা একজন সত্যবাদী লোক। কিন্তু আমি তীর কাছ থেকেও হাদীস বর্ণনা করি না। কেননা তিনি সহীহ এবং যঈফ হাদীসের মধ্যে কোন পার্থক্য করেন না। এ ধরনের যে কোন ব্যক্তির কাছ থেকে আমি হাদীস বর্ণনা করি না। সুফিয়ান সাওরীও তাঁর সনদ পরম্পরায় মুগীরার হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু এ সূত্রের একজন রাবী জাবির আল-জুফীকে কতিপয় হাদীস বিশারদ জঈফ বলেছেন। ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ ও আবদুর রহমান ইবনে মাহদী ‘তাকে পরিত্যাগ করেছেন। ॥_ আলেমগণ বলেছেন, যদি কোন ব্যক্তি (ভুলে) দ্বিতীয় রাকআতে না বসেই দাড়িয়ে যায় তবে সে অবশিষ্ট নামায পড়তে থাকবে এবং পরে দুটো সিজদা করে নিবে। একদল ‘বলেছেন, সালাম ফিরানোর পূর্বে সিজদা করবে। অন্যদল বলেছেন, সালাম ফিরানোর পর অধিকতর সহীহ। তাদের পক্ষের হাদীসটি যুহরী ও ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ আল- আনসারী-আবদুর রহমানের সুত্রে, তিনি আবদুল্লাহ ইবনে বুহাইনা (রা)-র সূত্রে বৰ্ণনা করেছেন। bf Ub ot A U5! Eh 2 dl SS Ce AY) ES ST Ol gut i LSE oS SE Bi U* bd Ed - Ld Ld পপ Wo 6, Hs EAA ANY ll Diba ৩৪১। যিয়াদ ইবনে ইলাকা (রহ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা মুগীরা ইবনে শোবা (রা) আমাদের নামায পড়ালেন। তিনি দুই রাকআত পড়ে না বসে দীড়িয়ে গেলেন। তীর পিছনের লোকেরা তাঁকে শুনিয়ে ‘সুবহানাল্লাহ’ বলল। তিনি তাদেরকে ইশারায় বললেন, দাঁড়িয়ে যাও। নামায শেষ করে তিনি সালাম ফিরালেন, অতঃপর দুটি ভুলের: “সিজদা করলেন এবং পুনরায় সালাম ফিরালেন। তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরূপই করেছেন। আবু ঈসা বলেন, হাদীসটি হাসান এবং সহীহ। আরো কয়েকটি সূত্রে এ হাদীসটি বৰ্ণিত হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।